ঢাকা , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মৌলভীবাজার সদর হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরে নাসের রহমানের ডিও গ্ৰামবাসীর ধাওয়ায় ডাকাতের গুলিতে ডাকাত আহত শ্রীমঙ্গলে সাঁড়াশি অভিযানে ৫জন চিহ্নিত অপরাধী গ্রেপ্তার কালীগঞ্জে বর্ণিল সাজে উদযাপিত হলো ১৪৩৩ বাংলা নববর্ষ কালীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালীগঞ্জ ডাকবাংলোকে সম্প্রসারণের মাধ্যমে ৪ তলা বিশিষ্ট করা হবে প্রশাসক-চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী গাজীপুরে কালীগঞ্জে অবৈধ মাটি খনন জরিমানা ২ লাখ টাকা নবীনগরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কালীগঞ্জে এলপি গ্যাস প্লান্টে সেনা অভিযান, জরিমানা ৩ লাখ টাকা প্রধানমন্ত্রীর এপিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ মৌলভীবাজারের যুবক গ্রেপ্তার

“প্রেমের টানে মিশরের মেয়ে নোয়াখালীতে”

রিপু
  • প্রকাশের সময় : ০২:০১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ অক্টোবর ২০২২
  • / ৫২৩ বার পড়া হয়েছে
৭৮

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || প্রেমের টানে মিশরের মেয়ে নোয়াখালীতে|

প্রেমের টানে মিশরের মেয়ে এখন নোয়াখালীর বধূ। সম্প্রতি এই দৃশ্যের দেখা মিলল নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে। আর সেই বিদেশি বধূকে দেখতে ছুটছেন আশপাশের এলাকার শতাধিক মানুষ।

স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রামের যুবক গোলাম সারোয়ার বাবু (২৬) মিশর থেকে তার স্ত্রীকে নিয়ে ফিরেছেন। বাবুর স্ত্রীর নাম ডালিয়া (২৬)। ২০২০ সালে মিশরে বিয়ের পর এই প্রথম তারা বাংলাদেশে আসেন।

বাবু বলেন, ‘আমি ২০১২ সালে জীবিকার সন্ধানে মিশর যাই। সেখানে একটি গার্মেন্টস কোম্পানিতে চাকরি নিই। ডালিয়াদের বাসার পাশেই থাকতাম আমি। ওর ভাইয়ের সঙ্গে আমার বন্ধুত্ব ছিল। এ সুবাধে মাঝে মধ্যে তাদের বাসায় যাতায়াত ছিল। একসময় ডালিয়াকে ভালো লাগার বিষয়টি জানাই। এতে সম্মতি পেলে আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।’

বাবু আরও বলেন, ‘২০১৮ সালের দিকে বিয়ের প্রস্তাব দিলে ডালিয়ার পরিবারের কেউ রাজি হননি। পরে ডালিয়া অনেক কান্নাকাটি করে তার মা-বাবাকে রাজি করায়। ২০২০ সালে ওই দেশের আইন-কানুন মেনে আমি তাকে বিয়ে করি।’

বাংলা ভাষা পারেন না মিশরীয় তরুণী ডালিয়া। স্বামীর সাহায্য নিয়ে তিনি বলেন, ‘এটা আমার স্বামীর দেশ। এ দেশের খাবার এবং পরিবেশ ভালো লেগেছে। তবে মাংসের চেয়ে আলুই আমার বেশি পছন্দ।’ শ্বশুরবাড়িতে দুই মাস থেকে আবার মিশর ফিরে যাবেন বলে জানান তিনি।

বাবুর বাবা গোলাম মাওলা মিয়া বলেন, ‘ছেলের বউ বাংলা বলতে না পারলেও ইশারা-ইঙ্গিতে কথা বলছে। তাকে পেয়ে পরিবারের সবাই আনন্দিত।’

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

“প্রেমের টানে মিশরের মেয়ে নোয়াখালীতে”

প্রকাশের সময় : ০২:০১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ অক্টোবর ২০২২