ঢাকা , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মৌলভীবাজার সদর হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরে নাসের রহমানের ডিও গ্ৰামবাসীর ধাওয়ায় ডাকাতের গুলিতে ডাকাত আহত শ্রীমঙ্গলে সাঁড়াশি অভিযানে ৫জন চিহ্নিত অপরাধী গ্রেপ্তার কালীগঞ্জে বর্ণিল সাজে উদযাপিত হলো ১৪৩৩ বাংলা নববর্ষ কালীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালীগঞ্জ ডাকবাংলোকে সম্প্রসারণের মাধ্যমে ৪ তলা বিশিষ্ট করা হবে প্রশাসক-চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী গাজীপুরে কালীগঞ্জে অবৈধ মাটি খনন জরিমানা ২ লাখ টাকা নবীনগরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কালীগঞ্জে এলপি গ্যাস প্লান্টে সেনা অভিযান, জরিমানা ৩ লাখ টাকা প্রধানমন্ত্রীর এপিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ মৌলভীবাজারের যুবক গ্রেপ্তার

“নতুন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক”

রিপু
  • প্রকাশের সময় : ০৯:১৮:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০২২
  • / ৬০৫ বার পড়া হয়েছে
৯৯

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || নতুন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক|

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন পুলিশ স্টাফ কলেজের রেক্টর (অতিরিক্ত আইজিপি) খন্দকার গোলাম ফারুক বিপিএম (বার), পিপিএম।

রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব হারুন-অর-রশীদ।

দ্বাদশ জাতীয় নির্বাচন ও দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নগর পুলিশের গুরুত্বপূর্ণ পদটিতে নিয়োগ নিয়ে বহু জল্পনা-কল্পনা ছিল। অবশেষে সরকার খন্দকার গোলাম ফারুককে নতুন ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

অতিরিক্ত আইজিপি খন্দকার গোলাম ফারুক পুলিশের ১২তম বিসিএস কর্মকর্তা। তাকে ২০২০ সালের ৯ নভেম্বর অতিরিক্ত আইজিপি গ্রেড-২ পদে পদায়ন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এর আগে সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি, রংপুর রেঞ্জের ডিআইজি, ময়মনসিংহ, কিশোরগঞ্জ ঝালকাঠি ও ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

খন্দকার গোলাম ফারুক ১৯৬৪ সালে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ঘাটানদি গ্রামে জন্মগ্রহণ করেন।

প্রসঙ্গত, বর্তমান ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের চুক্তিভিত্তিক চাকরির মেয়াদ শেষ হচ্ছে চলতি মাসের ৩০ তারিখ। ১৯ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে তাকে সরকারি চাকরি থেকে অবসরের এক প্রজ্ঞাপন জারি করে। তারই স্থলাভিষিক্ত হবেন খন্দকার গোলাম ফারুক।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

“নতুন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক”

প্রকাশের সময় : ০৯:১৮:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০২২