ঢাকা , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মৌলভীবাজার সদর হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরে নাসের রহমানের ডিও গ্ৰামবাসীর ধাওয়ায় ডাকাতের গুলিতে ডাকাত আহত শ্রীমঙ্গলে সাঁড়াশি অভিযানে ৫জন চিহ্নিত অপরাধী গ্রেপ্তার কালীগঞ্জে বর্ণিল সাজে উদযাপিত হলো ১৪৩৩ বাংলা নববর্ষ কালীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালীগঞ্জ ডাকবাংলোকে সম্প্রসারণের মাধ্যমে ৪ তলা বিশিষ্ট করা হবে প্রশাসক-চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী গাজীপুরে কালীগঞ্জে অবৈধ মাটি খনন জরিমানা ২ লাখ টাকা নবীনগরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কালীগঞ্জে এলপি গ্যাস প্লান্টে সেনা অভিযান, জরিমানা ৩ লাখ টাকা প্রধানমন্ত্রীর এপিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ মৌলভীবাজারের যুবক গ্রেপ্তার

“বাচ্চার শরীর বৃদ্ধি পেলে আমার চলাফেরাও সীমিত হবে : মাহি”

রিপু
  • প্রকাশের সময় : ১২:৩৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০২২
  • / ৫৩৫ বার পড়া হয়েছে
৭২

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || বাচ্চার শরীর বৃদ্ধি পেলে আমার চলাফেরাও সীমিত হবে : মাহি|

বিয়ের ঠিক এক বছরের মাথায় অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছেন ঢাকাই সিনেমার সফল চিত্রনায়িকা মাহিয়া মাহি। বর্তমানে তিনি চার মাসের অন্তঃসত্ত্বা। এ অবস্থায়ও শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি।

জানা গেছে, গত ১৭ ও ১৮ অক্টোবর বদিউল আলম খোকন পরিচালিত ‘অফিসার’ নামের একটি সিনেমার গানে অংশ নেন মাহি। তার শারীরিক অবস্থার কথা বিবেচনা করে কক্সবাজারের পরিবর্তে সাভারে গানের চিত্রায়ন সম্পন্ন হয়েছে। আগামী মাসের প্রথম দিকে আরেকটি গানের শুটিংয়ে অংশ নেবেন নায়িকা।

মাহি একটি গণমাধ্যমকে জানান, ‘সিনেমাটির শুধু দুটি গানের শুটিং বাকি ছিলো। এখন না করলে কাজটি ফেঁসে যাবে। আর তাই কষ্ট হলেও কাজ শেষ করে দিচ্ছি।’

তিনি আরও জানান, ‘সাবধানতা অবলম্বন করেই শুটিং করেছি। গানে কোনো নাচ ছিলো না, হেঁটে হেঁটে শুটিং করেছি।’
নায়িকার ভাষ্য, ‘যত দিন যাচ্ছে, বাচ্চার শরীর বৃদ্ধি পাচ্ছে। ফলে আমার চলাফেরাও সীমিত হয়ে আসছে। বাচ্চার কারণে এখন প্রতিদিন একটি করে ইনজেকশন নিতে হচ্ছে। যত দিন যাবে, চলাফেরা কঠিন হতে থাকবে। সন্তান প্রসবের আগে এটাই (অফিসার) হয়তো শেষ কাজ।’

প্রসঙ্গত, ‘অফিসার’ সিনেমায় মাহির সঙ্গী হয়েছেন অভিনেতা ডি এ তায়েব। এর আগে একই পরিচালকের ‘অন্ধকার জগৎ’ সিনেমায় জুটি বেঁধেছিলেন তারা।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

“বাচ্চার শরীর বৃদ্ধি পেলে আমার চলাফেরাও সীমিত হবে : মাহি”

প্রকাশের সময় : ১২:৩৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০২২