ঢাকা , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মৌলভীবাজার সদর হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরে নাসের রহমানের ডিও গ্ৰামবাসীর ধাওয়ায় ডাকাতের গুলিতে ডাকাত আহত শ্রীমঙ্গলে সাঁড়াশি অভিযানে ৫জন চিহ্নিত অপরাধী গ্রেপ্তার কালীগঞ্জে বর্ণিল সাজে উদযাপিত হলো ১৪৩৩ বাংলা নববর্ষ কালীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালীগঞ্জ ডাকবাংলোকে সম্প্রসারণের মাধ্যমে ৪ তলা বিশিষ্ট করা হবে প্রশাসক-চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী গাজীপুরে কালীগঞ্জে অবৈধ মাটি খনন জরিমানা ২ লাখ টাকা নবীনগরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কালীগঞ্জে এলপি গ্যাস প্লান্টে সেনা অভিযান, জরিমানা ৩ লাখ টাকা প্রধানমন্ত্রীর এপিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ মৌলভীবাজারের যুবক গ্রেপ্তার

“মৌমাছির কামড়ে প্রাণ গেল ছাত্রলীগ নেতার”

রিপু
  • প্রকাশের সময় : ০৬:৫৪:১১ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০২২
  • / ৫২৭ বার পড়া হয়েছে
৭৪

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || মৌমাছির কামড়ে প্রাণ গেল ছাত্রলীগ নেতার|

টাঙ্গাইলের মধুপুরে মৌমাছির কামড়ে তানভীর হাসান (২৪) নামে ছাত্রলীগের এক নেতার মর্মান্তিক মৃত্যু হয়েছে। এক সপ্তাহ আগে বিয়ে করে নববধূকে ঘরে তুলে ছিলেন তানভীর। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মৌমাছির কামড়ে আহত হওয়ার একদিন পর শুক্রবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তানভীরের মৃত্যু হয়। নিহত তানভীর বেরীবাইদ ইউনিয়নের মাগন্তিনগর গ্রামের টার্গেট বাজার এলাকার আব্দুল খালেকের ছেলে। তিনি ইউনিয়ন ছাত্রলীগের নেতা ছিলেন।

বেরীবাইদ ইউপি চেয়ারম্যান জুলহাস উদ্দিন ও মধুপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান খান মিথুন তানভীরের এ মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
মশিউর রহমান খান মিথুন জানান, তানভীর বেরীবাইদ ইউনিয়ন ছাত্রলীগের সমাজসেবা বিষয়ক সম্পাদক ছিলেন।
তানভীরের মামা রায়হান জানান, বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে বাড়ির পাশের একটি গাছের মৌমাছির বাসায় বাজপাখি আক্রমণ করলে বাসা ভাঙা মৌমাছি বিক্ষিপ্ত হয়ে পড়ে।

এসময় বাড়ির আঙ্গিণায় কর্মরত তানভীরের বাবা আব্দুল খালেককে আক্রমণ করে। তার চিৎকারে তানভীর বাবাকে বাঁচাতে এগিয়ে আসেন। তখন মৌমাছি তাকেও আক্রমণ করে। স্থানীয় ও স্বজনরা তাদের দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাপসপাতালে নেন। বাবার অবস্থা একটু উন্ন হলেও তানভীরকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সন্ধ্যায় সেখানে তার মৃত্যু হয়েছে।

মামা রায়হান আরও জানান, তানভীর গত বৃহস্পতিবার পাশের উপজেলা গোপালপুর থেকে বিয়ে করে নববধূকে ঘরে তুলেছেন। এক সপ্তাহের মাথায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

“মৌমাছির কামড়ে প্রাণ গেল ছাত্রলীগ নেতার”

প্রকাশের সময় : ০৬:৫৪:১১ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০২২