ঢাকা , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মৌলভীবাজার সদর হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরে নাসের রহমানের ডিও গ্ৰামবাসীর ধাওয়ায় ডাকাতের গুলিতে ডাকাত আহত শ্রীমঙ্গলে সাঁড়াশি অভিযানে ৫জন চিহ্নিত অপরাধী গ্রেপ্তার কালীগঞ্জে বর্ণিল সাজে উদযাপিত হলো ১৪৩৩ বাংলা নববর্ষ কালীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালীগঞ্জ ডাকবাংলোকে সম্প্রসারণের মাধ্যমে ৪ তলা বিশিষ্ট করা হবে প্রশাসক-চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী গাজীপুরে কালীগঞ্জে অবৈধ মাটি খনন জরিমানা ২ লাখ টাকা নবীনগরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কালীগঞ্জে এলপি গ্যাস প্লান্টে সেনা অভিযান, জরিমানা ৩ লাখ টাকা প্রধানমন্ত্রীর এপিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ মৌলভীবাজারের যুবক গ্রেপ্তার

শরীর দেখিয়ে ভাইরাল হইনি : সুবহা

রিপু
  • প্রকাশের সময় : ০৫:১৯:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০২২
  • / ৪৯৩ বার পড়া হয়েছে
৬৬

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || শরীর দেখিয়ে ভাইরাল হইনি : সুবহা|

ঢাকাই সিনেমার নবাগত চিত্রনায়িকা হুমায়রা সুবহা। তার সঙ্গে ‘ভাইরাল’ শব্দটি ওতপ্রোতভাবে জড়িত। তার ব্যক্তিজীবনের নানা ঘটনা ইতোমধ্যে ভাইরাল হয়েছে। তবে এবার ভিন্ন কারণে আলোচনায় তিনি। সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘বসন্ত বিকেল’।

‘ভাইরাল’ হওয়া নিয়ে বিভিন্ন সময়ই প্রশ্নের সম্মুখীন হন সুবহা। বিষয়টি নিয়ে এবার ক্ষোভ ঝেড়েছেন নায়িকা।:

সুবহা বলেন, এখন সিনেমার জন্য ভাইরাল হয়েছি। কারণ এটা আমার প্রথম সিনেমা। এই সিনেমার জন্য আমি অনেক কষ্ট করেছি।

তিনি আরও বলেন, এর আগে যখন ভাইরাল হয়েছিলাম তখন কিন্তু শরীর দেখিয়ে ভাইরাল হইনি। সত্যি ঘটনা তুলে ধরে চোখের পানি ফেলে ভাইরাল হয়েছি। মানুষতো পয়সা খরচ করে, শরীর দেখিয়ে, হট ড্রেস পরে ভাইরাল হতে চায়। কিন্তু হতে পারে না।:

নায়িকা যোগ করেন, আমাকে যদি মানুষজন পছন্দ করে, ভালোবাসে, ফলো করে- তাহলে আমার কি করার আছে বলুন?:

সবাইকে ‘বসন্ত বিকেল’ দেখার আহ্বান জানিয়ে সুবহা বলেন, সবার জন্য শুভকামনা। সবাই ‘বসন্ত বিকেল’ হলে গিয়ে দেখুন। আশা করি, আমার অভিনয় আপনাদের ভালো লাগবে।:

প্রসঙ্গত, রফিক সিকদারের পরিচালনায় ‘বসন্ত বিকেল’-এ সুবহার সঙ্গী হয়েছেন চিত্রনায়ক শিপন মিত্র। এ ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ওমর সানী, শাহনূর, সূচরিতা, তানভীর তনু, শিবা সানুসহ অনেকেই। একটি বিশেষ চরিত্রে রয়েছেন খ্যাতিমান নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। অতিথি চরিত্রে রয়েছেন চিত্রনায়ক আমান রেজা ও চিত্রনায়িকা তানহা তাসনিয়া।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

শরীর দেখিয়ে ভাইরাল হইনি : সুবহা

প্রকাশের সময় : ০৫:১৯:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০২২