ঢাকা , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মৌলভীবাজার সদর হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরে নাসের রহমানের ডিও গ্ৰামবাসীর ধাওয়ায় ডাকাতের গুলিতে ডাকাত আহত শ্রীমঙ্গলে সাঁড়াশি অভিযানে ৫জন চিহ্নিত অপরাধী গ্রেপ্তার কালীগঞ্জে বর্ণিল সাজে উদযাপিত হলো ১৪৩৩ বাংলা নববর্ষ কালীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালীগঞ্জ ডাকবাংলোকে সম্প্রসারণের মাধ্যমে ৪ তলা বিশিষ্ট করা হবে প্রশাসক-চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী গাজীপুরে কালীগঞ্জে অবৈধ মাটি খনন জরিমানা ২ লাখ টাকা নবীনগরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কালীগঞ্জে এলপি গ্যাস প্লান্টে সেনা অভিযান, জরিমানা ৩ লাখ টাকা প্রধানমন্ত্রীর এপিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ মৌলভীবাজারের যুবক গ্রেপ্তার

“তাদের কি লাজ শরম নেই, প্রশ্ন কাদেরের”

রিপু
  • প্রকাশের সময় : ১২:৫২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২
  • / ৩৭৭ বার পড়া হয়েছে
৭৫

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || তাদের কি লাজ শরম নেই, প্রশ্ন কাদেরের|

বিএনপি নেতারা বিদ্যুৎ এবং রিজার্ভ নিয়ে কথা বলেন কোন মুখে? তাদের কি বিন্দুমাত্র লাজ শরম নেই?যারা দেশকে অন্ধকারে নিমজ্জিত করেছিল, যাদের শাসনামলে দিনের পর দিন লোডশেডিং চলত, ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ থাকত না; তারা আজ বিদ্যুৎ নিয়ে কথা বলে কোন মুখে?

মঙ্গলবার (২৫ অক্টোবর) সচিবালয়ে নিজ দপ্তরে ব্রিফিংকালে কথাগুলো বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বিএনপি নেতাদের স্মরণ করিয়ে দিয়ে বলেন, বিদ্যুতের নামে খাম্বা দিয়ে প্রতারণার কথা জনগণ এখনো ভুলে যায়নি। ভুলে যায়নি বিদ্যুতের দাবিতে মিছিলে গুলির কথা, হারিকেন-কুপি নিয়ে বিক্ষোভের কথা এবং বিদ্যুৎ ভবন ঘেরাও করার কথা।

‘আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করেছিল’—বিএনপি নেতাদের এমন বক্তব্যের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, হ্যাঁ করেছিল, আর তা হচ্ছে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা ও ভাতের অধিকারের জন্য, কিন্তু বিএনপি তো তখন তত্ত্বাবধায়ক সরকারের বিরোধিতা করেছিল।

‘বিএনপি নেত্রী তখন বলেছিলেন— শিশু আর পাগল ছাড়া নিরপেক্ষ কেউ নন; কিন্তু বিএনপি নেতারা এখন সেই কথা কেন বলে না।’

ওবায়দুল কাদের বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাকে কলঙ্কিত করেছে বিএনপি। এখন তাদের কেন এ পশ্চাৎযাত্রা, আসলে বিএনপি ভবিষ্যৎমুখী নয়, তারা পশ্চাৎমুখী। তিনি বলেন, অন্ধ বিরোধিতাই বিএনপির একমাত্র হাতিয়ার।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

“তাদের কি লাজ শরম নেই, প্রশ্ন কাদেরের”

প্রকাশের সময় : ১২:৫২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২