ঢাকা , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মৌলভীবাজার সদর হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরে নাসের রহমানের ডিও গ্ৰামবাসীর ধাওয়ায় ডাকাতের গুলিতে ডাকাত আহত শ্রীমঙ্গলে সাঁড়াশি অভিযানে ৫জন চিহ্নিত অপরাধী গ্রেপ্তার কালীগঞ্জে বর্ণিল সাজে উদযাপিত হলো ১৪৩৩ বাংলা নববর্ষ কালীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালীগঞ্জ ডাকবাংলোকে সম্প্রসারণের মাধ্যমে ৪ তলা বিশিষ্ট করা হবে প্রশাসক-চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী গাজীপুরে কালীগঞ্জে অবৈধ মাটি খনন জরিমানা ২ লাখ টাকা নবীনগরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কালীগঞ্জে এলপি গ্যাস প্লান্টে সেনা অভিযান, জরিমানা ৩ লাখ টাকা প্রধানমন্ত্রীর এপিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ মৌলভীবাজারের যুবক গ্রেপ্তার

“চাইলেই অনেক সত্য সন্তানের ভালোর জন্য প্রকাশ করতে পারি না : শাকিব”

রিপু
  • প্রকাশের সময় : ০১:৩৬:১৪ অপরাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২
  • / ৪১০ বার পড়া হয়েছে
৬৯

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || চাইলেই অনেক সত্য সন্তানের ভালোর জন্য প্রকাশ করতে পারি না : শাকিব|

ঢাকায় সিনেমার আলোচিত জুটি শাকিব-বুবলী এখন দুই মেরুর বাসিন্দা, তাদের মধ্যে সম্পর্কটা আগের মতো নেই- দেশের শোবিজ অঙ্গনে কান পাতলেই শোনা যাচ্ছে এমন খবর!

এবার যেনো সেই খবরের সত্যতা মিলতে যাচ্ছে! বুবলীর সাথে সম্পর্কে যে ফাটল ধরেছে সেটা ইঙ্গিত দিলেন শাকিব নিজেই।

প্রথমসারীর একটি জাতীয় দৈনিকে শাকিব তার মন্তব্যে বলেছেন, ‘আমাদের মধ্যে কোনো সম্পর্ক আছে কি নেই সেটা যারা সবকিছু দেখেও না দেখার এবং বুঝেও না বোঝার ভান করে, আমি সময়মতো তা সবাইকে বুঝিয়ে দেব!’

বিষয়টি নিয়ে রহস্য না করে শাকিব বলেন, অনেক সত্য চাইলেই সন্তানের (পুত্র শেহজাদ খান বীর) স্বার্থে প্রকাশ করতে পারি না। কারণ বাচ্চাটা বড় হচ্ছে। আমি চাই না আগামীতে তার মনে এ নিয়ে কোনো বাজে প্রতিক্রিয়া তৈরি হোক।

শাকিব তার মন্তব্যে বলেন, অনেক অপ্রাপ্তির মাঝেও জীবনের বড় প্রাপ্তি হলো আমার দুই প্রাণপ্রিয় সন্তান আব্রাহাম খান জয় ও শেহজাদ খান বীর। আমি আমার এ দুই আদরের সন্তান ও যেসব মানুষ, যারা আসলেই আমাকে মনেপ্রাণে ভালোবাসে, পছন্দ করে, তাদের নিয়েই আগামীর পথে এগোতে চাই।

বুবলীর সাথে বিচ্ছেদের বিষয়টি চাউর হওয়ার মাঝে গুঞ্জন ছড়ায় শাকিব-পূজার প্রেমের সম্পর্ক। এ বিষয়েও কথা বলেন এই সুপারস্টার।

পূজা চেরীর সঙ্গে সম্পর্কের কথা তুলতেই শাকিব ক্ষোভে ফেটে পড়ে বলেন, যারা পূজাকে নিয়ে আমার বিরুদ্ধে গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে ইতোমধ্যেই আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। এতদিন এসব দুষ্টু লোক, যারা নিজেদের স্বার্থে তাদের ইউটিউব আর ফেসবুক পেজের ভিউ বাড়াতে আমার সঙ্গে পূজাকে জড়িয়ে মিথ্যা কথা চাউর করেছে এবং পূজার সঙ্গে আমার বিয়ের প্রমাণ আছে বলে দাবি করেছে তারা এবার আইনের সামনে সেই প্রমাণ তুলে ধরুক, আমি সেটিই চাই। আর প্রমাণ দিতে না পারলে আইন তাদের কঠোর শাস্তি দেবে বলেই আমি জানি”

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

“চাইলেই অনেক সত্য সন্তানের ভালোর জন্য প্রকাশ করতে পারি না : শাকিব”

প্রকাশের সময় : ০১:৩৬:১৪ অপরাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২