ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মৌলভীবাজার সদর হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরে নাসের রহমানের ডিও গ্ৰামবাসীর ধাওয়ায় ডাকাতের গুলিতে ডাকাত আহত শ্রীমঙ্গলে সাঁড়াশি অভিযানে ৫জন চিহ্নিত অপরাধী গ্রেপ্তার কালীগঞ্জে বর্ণিল সাজে উদযাপিত হলো ১৪৩৩ বাংলা নববর্ষ কালীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালীগঞ্জ ডাকবাংলোকে সম্প্রসারণের মাধ্যমে ৪ তলা বিশিষ্ট করা হবে প্রশাসক-চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী গাজীপুরে কালীগঞ্জে অবৈধ মাটি খনন জরিমানা ২ লাখ টাকা নবীনগরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কালীগঞ্জে এলপি গ্যাস প্লান্টে সেনা অভিযান, জরিমানা ৩ লাখ টাকা প্রধানমন্ত্রীর এপিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ মৌলভীবাজারের যুবক গ্রেপ্তার

“এবার রাজনীতির মাঠে মাহিয়া মাহি”

রিপু
  • প্রকাশের সময় : ০১:৩৭:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২
  • / ৪০০ বার পড়া হয়েছে
৭১

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || এবার রাজনীতির মাঠে মাহিয়া মাহি|

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা মাহিয়া মাহি আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যোগ দিলেন। আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় ও বিভাগীয় দুটি পদে দায়িত্ব পেয়েছেন তিনি। বুধবার রাতে নিজের ফেসবুকে মাহি এই তথ্য জানান।

মাহিয়া মাহির স্বামী রকিব সরকার আগে থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত।তিনি গাজীপুর মহানগর যুবলীগ নেতা। এবার মাহিও রাজনীতির মাঠের কর্মী হলেন।

ফেসবুকে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের অফিসিয়াল প্যাডে পাওয়া দুটি চিঠি শেয়ার করেছেন মাহি। জোটের সভাপতি ফাল্গুনী হামিদ ও সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান স্বাক্ষরিত দুটি চিঠিতে মাহিকে দায়িত্ব দেওয়ার বিষয়টি জানানো হয়।

একটিতে লেখা আছে, সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে আগামী দুই বছরের জন্য নায়িকা মাহিয়া মাহিকে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্য চিঠিতে বলা আছে, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের রাজশাহী বিভাগের আহ্বায়ক হিসেবে আগামী দুই বছর দায়িত্ব পালন করবেন মাহিয়া মাহী।

এদিকে বৃহস্পতিবার ছিল মাহির জন্মদিন। এ উপলক্ষে শুধু রাজনৈতিক পদ নয়, বিশাল সারপ্রাইজ পেয়েছেন তিনি। স্বামী রকিব সরকার তার জন্য জমকালো পার্টির আয়োজন করেন, যা নিজের ফেসবুক পেজে লাইভও করেন।

রকিব বিশেষ উপহার হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুখচ্ছবির একটি ভাস্কর্য দিয়েছেন স্ত্রী মাহিয়া মাহীকে

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

“এবার রাজনীতির মাঠে মাহিয়া মাহি”

প্রকাশের সময় : ০১:৩৭:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২