ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সৌমিত্র দেব কবি ও সাংবাদিকদের উজ্জ্বল আলো ছড়িয়ে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন আজ প্রথম মৃত্যুবার্ষিকী শ্রীমঙ্গলে মাদকসহ বিভিন্ন মামলায় ১০ জনকে গ্রেপ্তার মৌলভীবাজার সদর হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরে নাসের রহমানের ডিও গ্ৰামবাসীর ধাওয়ায় ডাকাতের গুলিতে ডাকাত আহত শ্রীমঙ্গলে সাঁড়াশি অভিযানে ৫জন চিহ্নিত অপরাধী গ্রেপ্তার কালীগঞ্জে বর্ণিল সাজে উদযাপিত হলো ১৪৩৩ বাংলা নববর্ষ কালীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালীগঞ্জ ডাকবাংলোকে সম্প্রসারণের মাধ্যমে ৪ তলা বিশিষ্ট করা হবে প্রশাসক-চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী গাজীপুরে কালীগঞ্জে অবৈধ মাটি খনন জরিমানা ২ লাখ টাকা নবীনগরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

“চা বাগানে বিয়ে করলেন প্রীতম-শেহতাজ”

রিপু
  • প্রকাশের সময় : ০৪:৫১:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২
  • / ৪৫৬ বার পড়া হয়েছে
৭৯

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || চা বাগানে বিয়ে করলেন প্রীতম-শেহতাজ|

হয়ে গেলো জনপ্রিয় গায়ক-অভিনেতা প্রীতম হাসান ও মডেল-অভিনেত্রী শেহতাজ মুনিরা হাশেমের বিয়ে। শুক্রবার (২৮ অক্টোবর) দুপুরে শ্রীমঙ্গলের অভিজাত গ্র্যান্ড সুলতান হোটেলে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

এদিন সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে বিয়ের তিনটি ছবি প্রকাশ করেন প্রীতম হাসান। লেখেন, ইস অফিসিয়াল উয়িথ শেহতাজ মুনিরা হাসেম। জানান, আরও ছবি প্রকাশ করবেন শিগগিরই। সাদা পাঞ্জাবিতে বর আর গোলাপি লেহেঙ্গায় কনেকে দেখা গেছে প্রাণখুলে হাসতে। শেহতাজ মুনিরা হাশেম অবশ্য প্রকাশ করেছেন নিজের কনে সাজার একটি ছবি।

দুজনের বিয়ের আনুষ্ঠানিকতা ও ফটোশুট হয়েছে চা বাগানে ঘেরা গ্র্যান্ড সুলতানের উন্মুক্ত মঞ্চে। সেখানেই মালা বদল করেন দুই তারকা। যেখানে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন।

বিয়ের আগে গতকাল বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় প্রীতম-শেহজাদের মেহেদি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মেহেদি অনুষ্ঠানের ছবিতে দেখা যায় হাতে প্রীতমের নাম লিখেছেন শেহতাজ। মেহেদি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাদের মিডিয়ার বন্ধু অভিনেত্রী সাফা কবির, সুনেরাহ বিনতে কামাল, মুমতাহিনা চৌধুরী টয়া, সংগীতশিল্পী জেফার রহমান, নৃত্যশিল্পী হৃদি শেখ প্রমুখ।
জানা যায়, পাঁচ বছর আগে প্রীতমের ‘জাদুকর’ গানের শুটিংয়ের সময় প্রীতম-শেহজাদের ভালো লাগা শুরু হয়, পরে তা প্রণয়ে রূপ নেয়। সে গানের মিউজিক ভিডিওর মডেল ছিলেন শেহতাজ। পাঁচ বছর পর অবশেষে বিয়ের মাধ্যমে সেই সম্পর্ককে পূর্ণতা দিতে যাচ্ছেন তারা। আপাতত নিজ নিজ পরিবার আর ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সারছেন দুই শিল্পী। পরে সময় বুঝে বড় আয়োজনে করবেন সংবর্ধনা অনুষ্ঠান।

উল্লেখ্য, বরেণ্য সংগীতশিল্পী প্রয়াত খালিদ হাসান মিলুর ছোট ছেলে প্রীতম হাসান। লোকাল বাস, বেয়াইন সাব, জাদুকর, খোকাসহ বেশ কিছু গান দিয়ে জনপ্রিয়তা পেয়েছেন তিনি। অভিনয় করেও নজর কেড়েছেন। সবশেষ বৃহস্পতিবার (২৭ অক্টোবর) একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে তার ওয়েব কনটেন্ট ‘আড়ালে’। অন্যদিকে, কয়েক বছর ধরে মডেলিং করছেন শেহতাজ। অভিনয়েও দেখা গেছে তাকে। করেছেন গানও। অদিত রহমানের ফিচারিংয়ে তার গাওয়া ‌‌‘উড়ে যাই’ গানটি বেশ প্রশংসা কুড়ায়

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

“চা বাগানে বিয়ে করলেন প্রীতম-শেহতাজ”

প্রকাশের সময় : ০৪:৫১:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২