ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সৌমিত্র দেব কবি ও সাংবাদিকদের উজ্জ্বল আলো ছড়িয়ে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন আজ প্রথম মৃত্যুবার্ষিকী শ্রীমঙ্গলে মাদকসহ বিভিন্ন মামলায় ১০ জনকে গ্রেপ্তার মৌলভীবাজার সদর হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরে নাসের রহমানের ডিও গ্ৰামবাসীর ধাওয়ায় ডাকাতের গুলিতে ডাকাত আহত শ্রীমঙ্গলে সাঁড়াশি অভিযানে ৫জন চিহ্নিত অপরাধী গ্রেপ্তার কালীগঞ্জে বর্ণিল সাজে উদযাপিত হলো ১৪৩৩ বাংলা নববর্ষ কালীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালীগঞ্জ ডাকবাংলোকে সম্প্রসারণের মাধ্যমে ৪ তলা বিশিষ্ট করা হবে প্রশাসক-চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী গাজীপুরে কালীগঞ্জে অবৈধ মাটি খনন জরিমানা ২ লাখ টাকা নবীনগরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

“রাজপথে বিএনপিকে মোকাবিলায় যুবলীগই যথেষ্ট”

রিপু
  • প্রকাশের সময় : ০৪:২২:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২
  • / ৪৮৯ বার পড়া হয়েছে
৭৯

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || রাজপথে বিএনপিকে মোকাবিলায় যুবলীগই যথেষ্ট|

যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, আগামী নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত গোটা বাংলাদেশে নৈরাজ্য ও সন্ত্রাস সৃষ্টি করছে। এর জবাব যে যুবলীগ সংগঠন হিসেবে যেকোনো সময় দেওয়ার সক্ষমতা রাখে, সেই প্রমাণ ১১ নভেম্বরের মহাসমাবেশের মাধ্যমে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। রাজপথে বিএনপিকে মোকাবিলা করতে যুবলীগই যথেষ্ট।

শুক্রবার সন্ধ্যায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর যুবলীগের এক সভায় তিনি এসব কথা বলেন।

যুবলীগের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আগামী ১১ নভেম্বর সংগঠনটির যুব মহাসমাবেশ সফল করতে এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়।

এ সময় শেখ পরশ বলেন, চ্যালেঞ্জ এবং দায়িত্ব কাঁধে নিয়ে আমাদের ১১ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে হবে। কারণ আমাদের উপলব্ধি করতে হবে কোন প্রেক্ষাপটে বঙ্গবন্ধুকন্যা যুবলীগকে এই মহাসমাবেশ আয়োজন করতে বলেছেন। কেন বলেছেন এবং কী উদ্দেশ্যে বলেছেন নিশ্চয়ই আপনারা অনুধাবন করতে পারবেন।

তিনি আরও বলেন, কারণ স্বাধীনতা বিরোধীরা যেভাবে মাথাচাড়া দিয়ে উঠছে তাতে রাজনৈতিক শক্তি এবং সামর্থ্য প্রদর্শন করা এখন অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। আমরা ওদের সতর্ক করতে চাই যে ওই স্বাধীনতাবিরোধীদের মোকাবিলা করার জন্য যুবলীগ একাই একশ। এ ছাড়া সারা দেশে স্বাধীনতার পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ করার মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা যারা লালন-পালন এবং ধারণ করেন, তাদেরকে এই মহাসমাবেশ উৎসাহিত করবে এবং অনুপ্রেরণা দেবে। সুতরাং এই সময় আমাদের ঐক্যবদ্ধ থাকার অপরিহার্য এবং অনস্বীকার্য।

ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইসমাইল হোসেনের সঞ্চালনায় কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং সুবর্ণজয়ন্তী উৎসবের আহ্বায়ক ও সংগঠনের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন এমপি বক্তব্য দেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সম্পাদক বাবু সুব্রত পাল, প্রচার সম্পাদক জয়দেব নন্দী প্রমুখ।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

“রাজপথে বিএনপিকে মোকাবিলায় যুবলীগই যথেষ্ট”

প্রকাশের সময় : ০৪:২২:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২