ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সৌমিত্র দেব কবি ও সাংবাদিকদের উজ্জ্বল আলো ছড়িয়ে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন আজ প্রথম মৃত্যুবার্ষিকী শ্রীমঙ্গলে মাদকসহ বিভিন্ন মামলায় ১০ জনকে গ্রেপ্তার মৌলভীবাজার সদর হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরে নাসের রহমানের ডিও গ্ৰামবাসীর ধাওয়ায় ডাকাতের গুলিতে ডাকাত আহত শ্রীমঙ্গলে সাঁড়াশি অভিযানে ৫জন চিহ্নিত অপরাধী গ্রেপ্তার কালীগঞ্জে বর্ণিল সাজে উদযাপিত হলো ১৪৩৩ বাংলা নববর্ষ কালীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালীগঞ্জ ডাকবাংলোকে সম্প্রসারণের মাধ্যমে ৪ তলা বিশিষ্ট করা হবে প্রশাসক-চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী গাজীপুরে কালীগঞ্জে অবৈধ মাটি খনন জরিমানা ২ লাখ টাকা নবীনগরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

“শাকিবের অভিযোগে নিশ্চুপ বুবলী”

রিপু
  • প্রকাশের সময় : ০২:৩৫:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২
  • / ৪২০ বার পড়া হয়েছে
৭০

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || শাকিবের অভিযোগে নিশ্চুপ বুবলী|

গত কয়েকদিন ধরে বুবলী ও শাকিব খানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা রকম সমালোচনা প্রচার হয়ে আসছে। শাকিব গণমাধ্যমে সাক্ষাৎকারে অভিযোগ করেছেন,

তার সাবেক স্ত্রী অপু বিশ্বাস ও বর্তমান স্ত্রী শবনম বুবলী তার প্রতি অবিচার করেছে। তার সিদ্ধান্ত মানেননি। নিজেরাই নিজেদের স্বার্থে বিয়ে ও সন্তানের কথা লুকিয়েছেন। তাই এমন মানুষদের সঙ্গে তার সম্পর্ক রাখাটা যৌক্তিক মনে করছেন না এ নায়ক। তবে এসব বিষয়ে এখনো মুখ খোলেননি বুবলী।

তিনি আপাতত নিজের কাজ নিয়েই ব্যস্ত রয়েছেন। শুটিং করছেন সরকারি অনুদানে নির্মিত জাকির হোসেন রাজু পরিচালিত ‘চাদর’ নামে একটি সিনেমার। এরই মধ্যে ২৫ অক্টোবর বান্দরবান থেকে সিনেমাটির গানের শুটিং শেষ করে ঢাকায় ফিরেছেন।

এতে তার সহশিল্পী ছিলেন সাইমুন সাদিক। নির্মাতা জানিয়েছেন, এ সিনেমার প্রায় ৮০ ভাগ শুটিং শেষ হয়েছে। বুবলীর ২০ ভাগ শুটিং বাকি আছে। পরিস্থিতি বুঝে বুবলীর বাকি অংশের শুটিংও শিগ্গির শুরু হবে।’ এ সিনেমা প্রসঙ্গে বুবলী বলেন, ‘রাজু স্যারের সঙ্গে আগেও কাজ করেছি। তিনি খুব যতœবান পরিচালক। এ সিনেমাটি তার আগের সিনেমার গল্প থেকে ভিন্ন। আমার চরিত্রটিও অসাধারণ।

সিনেমাটি দর্শক দেখতে পারলে বুঝতে পারবেন আসলে কতটা ভিন্ন।’ এ সিনেমার শুটিং ছাড়াও বুবলীর হাতে ‘মায়া’, ‘দেয়ালের দেশ’, ‘কয়লা’, ‘রিভেঞ্জ’, ‘লিডার আমি বাংলাদেশ’, ‘ক্যাসিনো’ সিনেমার কাজ রয়েছে। এ ছাড়া কয়েকটি সিনেমায় কাজ করার কথাও চলছে।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

“শাকিবের অভিযোগে নিশ্চুপ বুবলী”

প্রকাশের সময় : ০২:৩৫:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২