ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মৌলভীবাজার সদর হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরে নাসের রহমানের ডিও গ্ৰামবাসীর ধাওয়ায় ডাকাতের গুলিতে ডাকাত আহত শ্রীমঙ্গলে সাঁড়াশি অভিযানে ৫জন চিহ্নিত অপরাধী গ্রেপ্তার কালীগঞ্জে বর্ণিল সাজে উদযাপিত হলো ১৪৩৩ বাংলা নববর্ষ কালীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালীগঞ্জ ডাকবাংলোকে সম্প্রসারণের মাধ্যমে ৪ তলা বিশিষ্ট করা হবে প্রশাসক-চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী গাজীপুরে কালীগঞ্জে অবৈধ মাটি খনন জরিমানা ২ লাখ টাকা নবীনগরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কালীগঞ্জে এলপি গ্যাস প্লান্টে সেনা অভিযান, জরিমানা ৩ লাখ টাকা প্রধানমন্ত্রীর এপিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ মৌলভীবাজারের যুবক গ্রেপ্তার

“স্ত্রী হিসেবে সবসময় শাকিব খানের পাশে আছি : বুবলী”

রিপু
  • প্রকাশের সময় : ০১:৪৮:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২
  • / ৫২৩ বার পড়া হয়েছে
৮৫

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || স্ত্রী হিসেবে সবসময় শাকিব খানের পাশে আছি : বুবলী”

স্ত্রী হিসেবে, শেহজাদের মা হিসেবে এবং একজন সহকর্মী হিসেবে আমি সবসময় তাঁর পাশে আছি। দিন শেষে আমি চাই সে ভালো কাজের সঙ্গে থাকুক, ভালো ভালো চিন্তা করুক।

এক প্রশ্নের জবাবে এমনটাই বললেন অভিনেত্রী শবনম ইয়াসমিন বুবলী। শুক্রবার এক সাক্ষৎকারে বেশকিছু প্রশ্নের উত্তর দিয়েছেন অভিনেত্রী।

শাকিব খানের সঙ্গে অনেক নায়িকাসহ বিভিন্ন ইস্যুতে বিতর্ক শোনা যায়, এসব কথার ওপর আস্থা রাখেন না বুবলী। এসব ক্ষেত্রে শাকিব খানকেই বিশ্বাস করেন তিনি। বুবলী বলেন, এসব বিতর্ক আমার কানেও আসে। এসব বিষয়ে জিজ্ঞাসা করলে যখন বলেছে সত্য নয়, তখন তাই বিশ্বাস করেছি। কারণ তাঁর কথা আমার কাছে গুরুত্বপূর্ণ এবং আমি তাঁকে বিশ্বাস করি।

নয়মাস ধরে বুবলীর সঙ্গে যোগাযোগ নেই শাকিব খান এমন দাবি করেছেন। এ প্রসঙ্গে বুবলী বলেন, এসব নিয়ে আমি আসলে কখনই কথা বলতে চাইনি, কিন্তু তিনি নিজেই এসব প্রসঙ্গ আনছেন। আমারও একই প্রশ্ন, তার মানে বাবা হিসেবে ওই নয় মাস কোনো দায়িত্বই পালন করেননি তিনি। তাহলে যে বললেন বাচ্চার কথা তিনি সবার আগে ভাবেন! দেখুন, এসব নিয়ে কথা হোক আমি চাইনি।

বুবলী বলেন, জল ঘোলা করে, পাল্টাপাল্টি কথা বললেই কথা বাড়ে। তাই আমি বলেছিলাম আমরা ভালো আছি। করোনার সময় আমেরিকার মতো জায়গায় যেখানে সবচেয়ে বেশি করোনার প্রভাব ছিল, ওই জায়গায় দীর্ঘ এক বছর ছিলাম। সেখানে প্রেগনেন্ট অবস্থা থেকে শুরু করে এবং ডেলিভারি হওয়া- এরপর দুধের শিশুকে নিয়ে যুদ্ধ করে টিকে বেঁচে ফিরতে পেরেছি। তাই বাকি দিনগুলোও ইনশা আল্লাহ বাচ্চাকে ভালো রাখার সব চেষ্টা আমি করে যাব।

ঢাকাই সিনেমার এই অভিনেত্রী বলেন, মানুষের জীবনটা খুব ব্যতিক্রম। কখন কি হয় কেউ জানে না। সময় সবকিছু পরিষ্কার করে দেয়, কে ভুল কে সঠিক তাও সময় বলে দেয়। যে সময়টা কাউকে সবচেয়ে সঠিক মনে হয়, ঠিক অন্য আরেকটা সময় গিয়ে তাকে সবচেয়ে ভুল মনে হয়। এর জন্য সময় এবং পরিস্থিতি কিছুটা দায়ী। তাই কে কখন কী ভাবছে এটা সম্পূর্র্ণ যার যার ব্যক্তিগত মতামত।

সম্প্রতি শাকিব খান বিভিন্ন গণমাধ্যমে যে বক্তব্য দিয়েছেন তা থেকে স্পষ্ট হয় যে অপু বিশ্বাস কিংবা বুবলী কাউকেই স্ত্রী হিসেবে গ্রহণ করতে চাননা তিনি।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

“স্ত্রী হিসেবে সবসময় শাকিব খানের পাশে আছি : বুবলী”

প্রকাশের সময় : ০১:৪৮:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২