ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সৌমিত্র দেব কবি ও সাংবাদিকদের উজ্জ্বল আলো ছড়িয়ে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন আজ প্রথম মৃত্যুবার্ষিকী শ্রীমঙ্গলে মাদকসহ বিভিন্ন মামলায় ১০ জনকে গ্রেপ্তার মৌলভীবাজার সদর হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরে নাসের রহমানের ডিও গ্ৰামবাসীর ধাওয়ায় ডাকাতের গুলিতে ডাকাত আহত শ্রীমঙ্গলে সাঁড়াশি অভিযানে ৫জন চিহ্নিত অপরাধী গ্রেপ্তার কালীগঞ্জে বর্ণিল সাজে উদযাপিত হলো ১৪৩৩ বাংলা নববর্ষ কালীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালীগঞ্জ ডাকবাংলোকে সম্প্রসারণের মাধ্যমে ৪ তলা বিশিষ্ট করা হবে প্রশাসক-চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী গাজীপুরে কালীগঞ্জে অবৈধ মাটি খনন জরিমানা ২ লাখ টাকা নবীনগরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

“জনগণ পাশে থাকলে কোনোকিছুই অসাধ্য থাকে না: স্বরাষ্ট্রমন্ত্রী”

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০৮:৫৬:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২
  • / ৩৬৯ বার পড়া হয়েছে
৬৯

নিজস্ব প্রতিবেদক।। “জনগণ পাশে থাকলে কোনোকিছুই অসাধ্য থাকে না: স্বরাষ্ট্রমন্ত্রী”।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সব শ্রেণি-পেশার মানুষ যার যার জায়গা থেকে জঙ্গির বিরুদ্ধে দাঁড়িয়েছে। জনগণ যখন পাশে থাকলে কোনোকিছুই আর অসাধ্য থাকে না।

তিনি বলেন, জঙ্গি ও স.ন্ত্রাস দমনে আমরা যখন কঠিন সমস্যার মুখে পড়েছি, তখন প্রধানমন্ত্রী সর্বস্তরের জনতাকে আহ্বান করেছিলেন ঘুরে দাঁড়ানোর জন্য। সে সময় সব শ্রেণি-পেশার মানুষ জঙ্গিদের বিরুদ্ধে জেগে উঠেছে। সে সময় আমরা অভূতপূর্ব সফলতা দেখেছিলাম।

শনিবার ‘কমিউনিটি পুলিশিং ডে-২০২২’ উপলক্ষে রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান খান কামাল বলেন, কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে সমাজকে আরো কীভাবে সুন্দর-পরিচ্ছন্ন বানানো যায়, সে উদাহরণ এখন সর্বত্র। সমাজে এখনো কিছু চ্যালেঞ্জ আমাদের রয়েছে, বাল্য বিবাহ-ইভটিজিং অনেক কমে গেছে। কিন্তু মাদক নিয়ন্ত্রণ করতে না পারলে ভবিষ্যৎ প্রজন্মকে আমরা বাঁচাতে পারব না। সেখানে আমাদের কাজ করতে হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, করোনা মহামারির জন্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে যুব সমাজের কাজ ছিল না, সে সময় মোড়ে মোড়ে কিশোর গ্যাং তৈরি হয়েছিল। তার একটা বাজে প্রভাব এখনো সমাজে রয়েছে। সেখানেও আমাদের কাজ করতে হবে।

তিনি বলেন, আগে গ্রামে একটা বিচার ছিল, কমিউনিটি পুলিশিংয়ের লক্ষ্যটাও ঠিক ওরকমই। আমরা নিজেরা যদি নিজের সমস্যার সমাধান করতে পারি ক্রাইম অনেকটা কমে যাবে। আর পুলিশ তো সব সময়ই রয়েছে।

এই নিউজটি শেয়ার করুন

“জনগণ পাশে থাকলে কোনোকিছুই অসাধ্য থাকে না: স্বরাষ্ট্রমন্ত্রী”

প্রকাশের সময় : ০৮:৫৬:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২