ঢাকা , শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কালীগঞ্জে অধিক মূল্যে বিভিন্ন পণ্য বিক্রয় ৫ ব্যবসায়ীকে ১৯০০০ টাকা জরিমান মৌলভীবাজার জেলা বিএনপি’র সদস্য সচিবের বিরুদ্ধে অনাস্থা জানিয়ে লিখিত;মির্জা ফখরুল নিখোঁজের ১দিন পর রিপনের লাশ নদীর পাড় থেকে উদ্ধার কমলগঞ্জে কোরআন অবমাননার অভিযোগে মিলনকে গণধোলাই দিয়ে পুলিশে স্বাস্থ্যমন্ত্রী কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন “কর্মরত ডাক্তার অনুপস্থিত”  মাধবদীর আলোচিত আমেনা হত্যাকান্ডের রহস্য উন্মোচন “সৎ পিতার হত্যার দায় স্বীকার” হাকালুকি হাওরে সূর্যমুখী চাষে কৃষকের স্বস্তি কালীগঞ্জে মেয়াদোত্তীর্ণ পানীয় বিক্রি, জরিমানা ৩০ হাজার কালীগঞ্জের টঙ্গী-ঘোড়াশাল বাইপাসে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৪ আমতলীতে চাঁদা দাবির অভিযোগে সাংবাদিককে গণধোলাই

“প্রাথমিকে ৩২ হাজার শিক্ষক নিয়োগের ফল প্রকাশ আজ”

রিপু
  • প্রকাশের সময় : ০৬:৪৩:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৮ নভেম্বর ২০২২
  • / ৩৬৬ বার পড়া হয়েছে
৪২

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || প্রাথমিকে ৩২ হাজার শিক্ষক নিয়োগের ফল প্রকাশ আজ|

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোয় ৩২ হাজার সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল আজ সোমবার (২৮ নভেম্বর) প্রকাশিত হবে। এ লক্ষ্যে ইতোমধ্যেই চূড়ান্ত ফল প্রস্তুত করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। সোমবার (২৮ নভেম্বর) বিকেলে এই ফল প্রকাশিত হবে বলে অধিদপ্তর সূত্রে জানা গেছে।

গত ২৪ নভেম্বর শিক্ষক নিয়োগের ফল প্রকাশের কথা ছিল। তবে কারিগরি ত্রুটির কারণে সেদিন ফল প্রকাশ করা সম্ভব হয়নি বলে জানিয়েছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত।

ফল প্রকাশের বিষয়ে রোববার (২৭ নভেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন চ্যানেল 24 অনলাইনকে জানিয়েছেন, সহকারী শিক্ষক পদের চূড়ান্ত ফল তৈরির সব কাজ শেষ হয়েছে। সোমবার বিকেলের মধ্যে এটি প্রকাশিত হবে।

২০২০ সালের ২০ অক্টোবর সহকারী শিক্ষকের ৩২ হাজার ৫৭৭টি শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এই নিয়োগ পরীক্ষায় মোট আবেদন করেন ১৩ লাখ ৯ হাজার ৪৬১ জন প্রার্থী। পরে চলতি বছর কয়েক ধাপে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

“প্রাথমিকে ৩২ হাজার শিক্ষক নিয়োগের ফল প্রকাশ আজ”

প্রকাশের সময় : ০৬:৪৩:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৮ নভেম্বর ২০২২