ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মৌলভীবাজার সদর হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরে নাসের রহমানের ডিও গ্ৰামবাসীর ধাওয়ায় ডাকাতের গুলিতে ডাকাত আহত শ্রীমঙ্গলে সাঁড়াশি অভিযানে ৫জন চিহ্নিত অপরাধী গ্রেপ্তার কালীগঞ্জে বর্ণিল সাজে উদযাপিত হলো ১৪৩৩ বাংলা নববর্ষ কালীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালীগঞ্জ ডাকবাংলোকে সম্প্রসারণের মাধ্যমে ৪ তলা বিশিষ্ট করা হবে প্রশাসক-চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী গাজীপুরে কালীগঞ্জে অবৈধ মাটি খনন জরিমানা ২ লাখ টাকা নবীনগরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কালীগঞ্জে এলপি গ্যাস প্লান্টে সেনা অভিযান, জরিমানা ৩ লাখ টাকা প্রধানমন্ত্রীর এপিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ মৌলভীবাজারের যুবক গ্রেপ্তার

“একটা ব্যাংকও দেউলিয়া হবে না: পরিকল্পনামন্ত্রী”

রিপু
  • প্রকাশের সময় : ০৫:৫৭:২০ অপরাহ্ন, বুধবার, ৩০ নভেম্বর ২০২২
  • / ২৮৬ বার পড়া হয়েছে
৬২

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || একটা ব্যাংকও দেউলিয়া হবে না: পরিকল্পনামন্ত্রী|

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘একটা ব্যাংকও দেউলিয়া হয়নি, ভবিষ্যতেও কোনো ব্যাংক দেউলিয়া হবে না বলে আমি বিশ্বাস করি। কিছুদিন আগে একটা গুজব ছড়ানো হয়েছিল, ব্যাংকে টাকা পাওয়া যাচ্ছে না। আমি বহু লোককে জিজ্ঞেস করেছি, কেউ ব্যাংকে গিয়ে টাকা পাননি এমন কাউকে পাইনি। এটা সঠিক নয়, কেউ কেউ রাজনৈতিক সংকীর্ণতা থেকে এমনটা প্রচার করছে।’

আজ বুধবার দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে শতভাগ পেনশন সমর্পণকারী গ্রুপ আয়োজিত এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন পরিকল্পনামন্ত্রী।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘সমগ্র বিশ্বেই একটি অর্থনৈতিক টানাপোড়েন চলছে। আমাদের এখানেও টানাপোড়েন রয়েছে, এটা লুকাবার বিষয় নয়। সেই চাপ আমাদের এখানেও চলে আসে।’

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘বিশ্বে মূল্যস্ফীতি কমছে, আমাদের এখানেও খাদ্যদ্রব্য এবং তেলের দাম কমছে। সেই সাথে মূল্যস্ফীতিও নিচের দিকে নামছে। ভবিষ্যতে আরও কমবে।’

অনুষ্ঠানে শতভাগ পেনশন সমর্পণকারীরা দাবি করেন রিটায়ারমেন্টের ১৫ বছর পর পেনশন সুবিধা পাওয়ার যে সময় নির্ধারণ করা রয়েছে, সেই সময় যেন কমিয়ে ১০ বছর করা হয়।

এ দাবির বিষয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘আপনারা দাবি করেছেন ১০ বছর- এটা ৮ বছর হলে ভালো, ছয় বছর হলে আরও ভালো হয়। আমাদের সক্ষমতা ১৫-২০ বছর আগের তুলনায় অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। তাই এটা করা সম্ভব। তবে এই মুহূর্তে আমরা কিছুটা সমস্যায় রয়েছি। আপনারাও অনুভব করতে পারেন এই মুহূর্তে সরকার একটু চাপে রয়েছে। তবে চাপটা কেটে যাচ্ছে। আগামী দুই থেকে চার মাসের মধ্যে এই চাপ কেটে যাবে।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

“একটা ব্যাংকও দেউলিয়া হবে না: পরিকল্পনামন্ত্রী”

প্রকাশের সময় : ০৫:৫৭:২০ অপরাহ্ন, বুধবার, ৩০ নভেম্বর ২০২২