ঢাকা , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মৌলভীবাজার সদর হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরে নাসের রহমানের ডিও গ্ৰামবাসীর ধাওয়ায় ডাকাতের গুলিতে ডাকাত আহত শ্রীমঙ্গলে সাঁড়াশি অভিযানে ৫জন চিহ্নিত অপরাধী গ্রেপ্তার কালীগঞ্জে বর্ণিল সাজে উদযাপিত হলো ১৪৩৩ বাংলা নববর্ষ কালীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালীগঞ্জ ডাকবাংলোকে সম্প্রসারণের মাধ্যমে ৪ তলা বিশিষ্ট করা হবে প্রশাসক-চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী গাজীপুরে কালীগঞ্জে অবৈধ মাটি খনন জরিমানা ২ লাখ টাকা নবীনগরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কালীগঞ্জে এলপি গ্যাস প্লান্টে সেনা অভিযান, জরিমানা ৩ লাখ টাকা প্রধানমন্ত্রীর এপিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ মৌলভীবাজারের যুবক গ্রেপ্তার

“বাংলাদেশের অর্থনীতি দেখে উচ্ছ্বসিত প্রশংসা করে গেছে আইএমএফ”

রিপু
  • প্রকাশের সময় : ০৩:২৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২
  • / ৫৬৯ বার পড়া হয়েছে
৭৭

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || বাংলাদেশের অর্থনীতি দেখে উচ্ছ্বসিত প্রশংসা করে গেছে আইএমএফ|

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বাংলাদেশের অর্থনীতির হালচাল দেখে ও বুঝে উচ্ছ্বসিত প্রশংসা করে গেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সফরকারী প্রতিনিধি দল।

শনিবার ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। ‘ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ’ উপলক্ষ্যে সেমিনার ও সেরা ভ্যাট দাতাদের সম্মাননা জানাতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দেশের উন্নয়ন ও অগ্রগতির চিত্র তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, ‘তারাও (আইএমএফ) প্রাণ খুলে, মন খুলে বলে গেছেন বাংলাদেশের যে অগ্রগতি, যে অর্জন এটা অসামান্য।’

বিগত ১৪ বছরে বর্তমান সরকারের উন্নয়ন ও সফলতার দাবির প্রমাণ দিতে গিয়ে মুস্তফা কামাল বলেন, সপ্তাহ দুই আগে আইএমএফের প্রতিনিধি দল বাংলাদেশ সফরে এসেছিলেন। আমাদের অর্থনীতি দেখাশোনা করার জন্য অথবা আমরা অর্থনীতির কোন স্টেজে আছি- তা দেখার জন্য এসেছিলেন। সফরকালে তারা সরকারের কার্যক্রমের প্রশংসা করেছেন।

তিনি বলেন, এই যে অর্জনগুলা এক হাতে হয় না। এটা শুধুমাত্র সরকারের হাত দিয়ে বা অন্য কারো হাত দিয়ে হয় না। এটা করতে গেলে দেশটাকে এগিয়ে নিতে হলে দেশের সব মানুষকে আমাদের সঙ্গে নিতে হবে।

অর্থমন্ত্রী বলেন, প্রত্যেক নাগরিকের দায়িত্ব রয়েছে যারা পিছিয়ে আছে তাদের সামনে নিয়ে যাওয়া। এজন্য সরকারকে প্রাপ্য রাজস্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

মুস্তফা কামাল ইসলামের যাকাতের শিক্ষা অনুসরণ করে সবাইকে ভ্যাট-ট্যাক্স দিয়ে দেশের দরিদ্র মানুষে এগিয়ে নেওয়ার পাশাপাশি দেশের উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান।

পবিত্র কুরআন থেকে একটি উদ্ধৃতি দিয়ে মন্ত্রী বলেন, ‘আল্লাহ রাব্বুল আলামীন বলেছেন যে আমরা খাঁটি মুসলমান না হয়ে যেন মৃত্যুবরণ না করি।’ তিনি বলেন, ‘ইসলামে যাকাতের কথা বলা হয়েছে বহুবার। যাকাত গরিবের হক। দরিদ্র মানুষের জন্য ইসলামের এই উদ্যোগ। তবে দান করা অর্থকে এই হিসাবে নেওয়া যাবে না।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

“বাংলাদেশের অর্থনীতি দেখে উচ্ছ্বসিত প্রশংসা করে গেছে আইএমএফ”

প্রকাশের সময় : ০৩:২৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২