ঢাকা , শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নিষিদ্ধ ঘোষিত হাইড্রোজ খাদ্যে ব্যবহারে জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা কালীগঞ্জে অধিক মূল্যে বিভিন্ন পণ্য বিক্রয় ৫ ব্যবসায়ীকে ১৯০০০ টাকা জরিমান মৌলভীবাজার জেলা বিএনপি’র সদস্য সচিবের বিরুদ্ধে অনাস্থা জানিয়ে লিখিত;মির্জা ফখরুল নিখোঁজের ১দিন পর রিপনের লাশ নদীর পাড় থেকে উদ্ধার কমলগঞ্জে কোরআন অবমাননার অভিযোগে মিলনকে গণধোলাই দিয়ে পুলিশে স্বাস্থ্যমন্ত্রী কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন “কর্মরত ডাক্তার অনুপস্থিত”  মাধবদীর আলোচিত আমেনা হত্যাকান্ডের রহস্য উন্মোচন “সৎ পিতার হত্যার দায় স্বীকার” হাকালুকি হাওরে সূর্যমুখী চাষে কৃষকের স্বস্তি কালীগঞ্জে মেয়াদোত্তীর্ণ পানীয় বিক্রি, জরিমানা ৩০ হাজার কালীগঞ্জের টঙ্গী-ঘোড়াশাল বাইপাসে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৪

“প্রধানমন্ত্রীর সঙ্গে রওশন এরশাদ ও জি এম কাদেরের সাক্ষাৎ”

রিপু
  • প্রকাশের সময় : ০৫:০৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২
  • / ৩৪৪ বার পড়া হয়েছে
৪০

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || প্রধানমন্ত্রীর সঙ্গে রওশন এরশাদ ও জি এম কাদেরের সাক্ষাৎ|

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক, সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ ও দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের। আজ মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সাক্ষাৎ হয়। এ সময় জাতীয় সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ ও রওশন এরশাদের ছেলে রাহগির আলমাহি সাদ এরশাদও উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের বিষয়ে রওশন এরশাদের রাজনৈতিক সচিব গোলাম মসীহ জানান, রওশন এরশাদ দেশে ফিরে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য সময় নিয়েছিলেন। তখন প্রধানমন্ত্রী জি এম কাদেরকেও যেতে বলেন। এর পরিপ্রেক্ষিতে আজ বেলা দেড়টা থেকে দুইটা ১০ মিনিট পর্যন্ত প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে।

সাক্ষাতে আলোচ্য বিষয় সম্পর্কে জানতে চাইলে গোলাম মসীহ বলেন, ‘দেশের সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আর প্রধানমন্ত্রীর সঙ্গে যা আলোচনা হয়েছে তা তো তার অনুমতি ছাড়া বাইরে বলা ঠিক হবে না।’

অন্যদিকে, প্রধানমন্ত্রীর সহকারী প্রেসসচিব ইমরুল কায়েস রানার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জাপা নেতাদের বৈঠককালে প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতার শারীরিক খোঁজ-খবর নেন এবং কুশল বিনিময় করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রধানমন্ত্রী সংসদীয় গণতন্ত্রে গঠনমূলক ও ইতিবাচক ভূমিকা পালনের জন্য জাতীয় পার্টিকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এ ছাড়া পৃথিবীর যে কোনো দেশে গণতন্ত্র ও সাংবিধানিক সরকার ব্যবস্থা শক্তিশালী করার ক্ষেত্রে বিরোধীদলসমূহের দায়িত্বশীল ভূমিকার বিষয়ে আলোচনা করেন তিনি।

এ সময় জাপার এ তিন নেতা বলেন, স্বাধীন বাংলাদেশে আজ মহান মুক্তিযুদ্ধের চেতনার আলোকে অনেক ঘাত-প্রতিঘাতের পর একটি স্থিতিশীল গণতান্ত্রিক ব্যবস্থা কার্যকর রয়েছে। যার সুফল বাংলাদেশের জনগণ ভোগ করছে। দেশের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন সাধিত হচ্ছে। জাতীয় পার্টি তার রাজনৈতিক অবস্থান থেকে দেশে গণতন্ত্র ও সাংবিধানিক সরকার ব্যবস্থা বজায় রাখতে বদ্ধ পরিকর এবং এ লক্ষ্যে প্রধান বিরোধীদল হিসেবে সংসদ ও সংসদের বাইরে গঠনমূলক ও কার্যকর ভূমিকা পালন করে যাবে।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

“প্রধানমন্ত্রীর সঙ্গে রওশন এরশাদ ও জি এম কাদেরের সাক্ষাৎ”

প্রকাশের সময় : ০৫:০৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২