ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চা শ্রমিকদের প্রধানমন্ত্রীর বিশেষ ভাতা ৪৬৬৮ জন শ্রমিককে সৌমিত্র দেব কবি ও সাংবাদিকদের উজ্জ্বল আলো ছড়িয়ে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন আজ প্রথম মৃত্যুবার্ষিকী শ্রীমঙ্গলে মাদকসহ বিভিন্ন মামলায় ১০ জনকে গ্রেপ্তার মৌলভীবাজার সদর হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরে নাসের রহমানের ডিও গ্ৰামবাসীর ধাওয়ায় ডাকাতের গুলিতে ডাকাত আহত শ্রীমঙ্গলে সাঁড়াশি অভিযানে ৫জন চিহ্নিত অপরাধী গ্রেপ্তার কালীগঞ্জে বর্ণিল সাজে উদযাপিত হলো ১৪৩৩ বাংলা নববর্ষ কালীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালীগঞ্জ ডাকবাংলোকে সম্প্রসারণের মাধ্যমে ৪ তলা বিশিষ্ট করা হবে প্রশাসক-চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী গাজীপুরে কালীগঞ্জে অবৈধ মাটি খনন জরিমানা ২ লাখ টাকা

নবীনগরে আওয়ামী লীগের ব্যানার টানিয়ে সরকারি খাল দখল

মোঃ আলমগীর খন্দকার, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৭:৪৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩
  • / ৩১৪ বার পড়া হয়েছে
৬৬

মোঃ আলমগীর হোসেন, নবীনগর প্রতিনিলধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউর ফতেহ্পুর বাজারে ইউনিয়ন ভূমি অফিসের নাকের ডগায় আওয়ামীলীগের ব্যানার টানিয়ে সড়কের পাসের সরকারি খাল দখল করে দোকান ঘর নির্মান করার অভিযোগ পাওয়া গেছে।

সরজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার লাউরফতেহপুর ইউনিয়ন ভূমি অফিসের নাকের ডগায় আওয়ামী লীগের ব্যানার টানিয়ে সড়কের পাসের সরকারি খাল দখল করে আওয়ামী লীগের অফিস ঘরসহ ৭টি দোকান ঘর নির্মাণ কাজ চলছে। এসময় দোকান ঘর নির্মান করতে সড়কের পাসে থাকা পুরাতন বড় বড় কিছু গাছও কেটে ফেলা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার প্রভাবশালী তাজুল ইসলাম(৫৫), কামাল মিয়া (৫০), শাহরিয়ার আনিছ(৪৫) স্থানীয় ইউপি সদস্য নছর মেম্বার, এর নেতৃত্বে সরকরি খাল দখল করে এই দোকন ঘর নির্মান করছেন।

দোকন ঘর নির্মানের বিষয়ে জানতে চাইলে এর সাথে জড়িতরা জানান, এখানে একটি ইউনিয়ন আওয়ামীলীগ অফিস ঘর সহ স্থানীয় গরীব বেকারদের কর্মসংস্থানের জন্য মোট ৭ টি দোকান ঘর নির্মান করা হবে। এতে করে এলাকার মানুষদের অনেক উপকার হবে।

এ বিষয়ে লাউরফতেহপুর ইউনিয়ন ভূমি অফিসে গেলে স্থানীয় ইউনিয়নের নায়েব মো. জাকির হোসেনকে খোজে পাওয়া যায়নি। এসময় তার মুঠোফোনে ফোন করা হলে তিনি জানান, সরকারি খাল দখল করে দোকান ঘর নির্মানের বিষয়ে এসিল্যান্ড স্যারকে জানানো হয়েছে। স্যারের নির্দেশের অপেক্ষায় আছি আমরা।

এ বিষয়ে সহকারি কমিশনার (ভূমি) মাহামুদা জাহান বলেন, ইউনিয়ন ভূমি অফিস সূত্রে অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

নবীনগরে আওয়ামী লীগের ব্যানার টানিয়ে সরকারি খাল দখল

প্রকাশের সময় : ০৭:৪৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩