ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চা শ্রমিকদের প্রধানমন্ত্রীর বিশেষ ভাতা ৪৬৬৮ জন শ্রমিককে সৌমিত্র দেব কবি ও সাংবাদিকদের উজ্জ্বল আলো ছড়িয়ে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন আজ প্রথম মৃত্যুবার্ষিকী শ্রীমঙ্গলে মাদকসহ বিভিন্ন মামলায় ১০ জনকে গ্রেপ্তার মৌলভীবাজার সদর হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরে নাসের রহমানের ডিও গ্ৰামবাসীর ধাওয়ায় ডাকাতের গুলিতে ডাকাত আহত শ্রীমঙ্গলে সাঁড়াশি অভিযানে ৫জন চিহ্নিত অপরাধী গ্রেপ্তার কালীগঞ্জে বর্ণিল সাজে উদযাপিত হলো ১৪৩৩ বাংলা নববর্ষ কালীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালীগঞ্জ ডাকবাংলোকে সম্প্রসারণের মাধ্যমে ৪ তলা বিশিষ্ট করা হবে প্রশাসক-চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী গাজীপুরে কালীগঞ্জে অবৈধ মাটি খনন জরিমানা ২ লাখ টাকা

নবীনগরের খালে ভেসে উঠলো প্রাইভেটকার

মোঃ আলমগীর খন্দকার
  • প্রকাশের সময় : ০৪:৩৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩
  • / ৩০৪ বার পড়া হয়েছে
৬৭

মোঃ আলমগীর খন্দকার, নবীনগর: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার একটি খালে প্রাইভেটকার ভেসে উঠায় স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি অনলাইনে ছড়িয়ে পড়লে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রাইভেটকারটি দেখতে ভিড় করছেন শত শত লোকজন।

জানা যায় বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার কুড়িঘরে মহেশ সড়কের পাশের নান্দুরা খালে স্থানীয় এলাকাবাসী একটি প্রাইভেটকার ভেসে উঠতে দেখে। পরে পুলিশ ও দমকল বাহিনীকে খবর দিলে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা দুপুরের দিকে প্রাইভেটকারটি খাল থেকে পাড়ে তুলেন। গাড়িতে কোন কিছু পাওয়া যায়নি, এসময় দমকল বাহিনীর সদস্যরা খালে তল্লাশি চালিয়ে একটি মোবাইল ফোন ও শার্ট খুঁজে পেয়েছেন।

এ বিষয়ে নবীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সোহেল আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলার কুড়িঘরে মহেশ সড়কের পাশের নান্দুরা খাল থেকে একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে। প্রাইভেটকারটি থানায় নেওয়ার প্রস্তুতি চলছে।
ধারণা করা হচ্ছে প্রাইভেটকারটি দুর্ঘটনায় পতিত হয়েছিল। আমরা এ বিষয়ে তদন্ত করছি।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

নবীনগরের খালে ভেসে উঠলো প্রাইভেটকার

প্রকাশের সময় : ০৪:৩৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩