ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চা শ্রমিকদের প্রধানমন্ত্রীর বিশেষ ভাতা ৪৬৬৮ জন শ্রমিককে সৌমিত্র দেব কবি ও সাংবাদিকদের উজ্জ্বল আলো ছড়িয়ে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন আজ প্রথম মৃত্যুবার্ষিকী শ্রীমঙ্গলে মাদকসহ বিভিন্ন মামলায় ১০ জনকে গ্রেপ্তার মৌলভীবাজার সদর হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরে নাসের রহমানের ডিও গ্ৰামবাসীর ধাওয়ায় ডাকাতের গুলিতে ডাকাত আহত শ্রীমঙ্গলে সাঁড়াশি অভিযানে ৫জন চিহ্নিত অপরাধী গ্রেপ্তার কালীগঞ্জে বর্ণিল সাজে উদযাপিত হলো ১৪৩৩ বাংলা নববর্ষ কালীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালীগঞ্জ ডাকবাংলোকে সম্প্রসারণের মাধ্যমে ৪ তলা বিশিষ্ট করা হবে প্রশাসক-চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী গাজীপুরে কালীগঞ্জে অবৈধ মাটি খনন জরিমানা ২ লাখ টাকা

নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় ৫ ব্যবসায়ীকে জরিমানা

মো. আলমগীর খন্দকার
  • প্রকাশের সময় : ০৯:৩১:৩০ অপরাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩
  • / ৩৮৫ বার পড়া হয়েছে
৮৩

মো. আলমগীর খন্দকার, নবীনগর: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রির দায়ে ৫ ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

আজ রবিবার (১০ ডিসেম্বর) বিকেলে উপজেলার বাঙ্গরা বাজার ও পৌরসভার বড় বাজারে নবীনগর থানা পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ জরিমানা করেছে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান।

এছাড়া, সকল পেঁয়াজ ব্যবসায়ীদের নিকট থেকে ক্রয় রসিদ যাচাই করা হয় এবং অস্বাভাবিক মূল্যে পেঁয়াজ বিক্রয় থেকে বিরত থাকার ব্যাপারে কঠোর নির্দেশনা দেয়া হয়।

এসময় ভ্রাম্যমান আদালত পরিচালনার পর কিছুটা কম দামে পেঁয়াজ কিনতে পেরে সন্তুষ্টির কথা জানান ক্রেতারা। পেয়াজ ক্রেতা তাসনোভা বলেন, ‘অসাধু ব্যবসায়ীদের কারণে সাধারণ মানুষ দুর্ভোগে পড়েছেন।’

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহামুদা জাহান বলেন, শনিবার থেকে সারাদেশে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে রাখার জন্য অভিযান শুরু হয়েছে। আজ দ্বিতীয় দিনে পাইকারি পেঁয়াজের বাজারে অভিযান চালানো হয়েছে। মূল্যতালিকা না থাকায়, অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি অপরাধে ৫ ব্যবসায়ীকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাজার নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় ৫ ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশের সময় : ০৯:৩১:৩০ অপরাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩