ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চা শ্রমিকদের প্রধানমন্ত্রীর বিশেষ ভাতা ৪৬৬৮ জন শ্রমিককে সৌমিত্র দেব কবি ও সাংবাদিকদের উজ্জ্বল আলো ছড়িয়ে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন আজ প্রথম মৃত্যুবার্ষিকী শ্রীমঙ্গলে মাদকসহ বিভিন্ন মামলায় ১০ জনকে গ্রেপ্তার মৌলভীবাজার সদর হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরে নাসের রহমানের ডিও গ্ৰামবাসীর ধাওয়ায় ডাকাতের গুলিতে ডাকাত আহত শ্রীমঙ্গলে সাঁড়াশি অভিযানে ৫জন চিহ্নিত অপরাধী গ্রেপ্তার কালীগঞ্জে বর্ণিল সাজে উদযাপিত হলো ১৪৩৩ বাংলা নববর্ষ কালীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালীগঞ্জ ডাকবাংলোকে সম্প্রসারণের মাধ্যমে ৪ তলা বিশিষ্ট করা হবে প্রশাসক-চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী গাজীপুরে কালীগঞ্জে অবৈধ মাটি খনন জরিমানা ২ লাখ টাকা

নবীনগরে পূর্ব বিরোধের জেরে নিহত ১, আহত ২

মো. আলমগীর হোসেন
  • প্রকাশের সময় : ০৫:৩৪:১২ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩
  • / ২৫০ বার পড়া হয়েছে
৬৮

মো. আলমগীর হোসেন, নবীনগর: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে সফিনূর (৩৫) নামে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো দু’জন।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) আনুমানিক রাত ৮ টার দিকে উপজেলার শিবপুর ইউনিয়নের বাঘাউড়া গ্রামে এ ঘটনা ঘটে। সে বাঘাউড়া গ্রামের হাফিজ মিয়ার ছেলে এবং শিবপুর বাজারের একজন কাপড় ব্যবসায়ী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কয়েক দিন আগে স্থানীয় অলেক শা’র ওরশে রুবেলকে মারধোর করে ফয়জুর রহমান। রুবেলের বড় ভাই সফিনূর প্রতিপক্ষের ফয়জুর রহমানকে আজ এ ঘটনা জিজ্ঞেস করতে গেলে তাকে কুপিয়ে আহত করে ফয়জুর ও তার লোকজন। খবর পেয়ে রুবেল ও তাদের পক্ষের লোকজন সেখানে গেলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এসময় আরো ২ জন আহত হয়। আহতরা নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।

নবীনগর থানার ওসি মাহবুব আলম ঘটনা সত্যতা নিশ্চিত করে প্রতিদিনের পোস্টকে বলেন, লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আব্দুর রহমান ও ফয়জুরকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং মামলা প্রক্রিয়া দিন।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

নবীনগরে পূর্ব বিরোধের জেরে নিহত ১, আহত ২

প্রকাশের সময় : ০৫:৩৪:১২ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩