ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সৌমিত্র দেব কবি ও সাংবাদিকদের উজ্জ্বল আলো ছড়িয়ে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন আজ প্রথম মৃত্যুবার্ষিকী শ্রীমঙ্গলে মাদকসহ বিভিন্ন মামলায় ১০ জনকে গ্রেপ্তার মৌলভীবাজার সদর হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরে নাসের রহমানের ডিও গ্ৰামবাসীর ধাওয়ায় ডাকাতের গুলিতে ডাকাত আহত শ্রীমঙ্গলে সাঁড়াশি অভিযানে ৫জন চিহ্নিত অপরাধী গ্রেপ্তার কালীগঞ্জে বর্ণিল সাজে উদযাপিত হলো ১৪৩৩ বাংলা নববর্ষ কালীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালীগঞ্জ ডাকবাংলোকে সম্প্রসারণের মাধ্যমে ৪ তলা বিশিষ্ট করা হবে প্রশাসক-চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী গাজীপুরে কালীগঞ্জে অবৈধ মাটি খনন জরিমানা ২ লাখ টাকা নবীনগরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

নবীনগরে স্বর্ণ চোরাই চক্রের তিন মহিলা সদস্য আটক

মো. আলমগীর হোসেন
  • প্রকাশের সময় : ১০:৫৩:৫০ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪
  • / ২৬৬ বার পড়া হয়েছে
৮১

মো. আলমগীর হোসেন,
নবীনগর: ব্রাহ্মণবাড়িয়া নবীনগর সদর বাজারের সালাম রোডের আলপনা জুয়েলার্সে অভিনব কায়দায় স্বর্ণ চুরির সময় সংঘবদ্ধ চোরাই চক্রের তিন মহিলা সদস্যকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে নবীনগর থানা পুলিশের ওসি তদন্ত সজল কান্তি দাস প্রেস রিলিজের মাধ্যমে সাংবাদিকদের বিষয়টি অবগত করেন।

গ্রেপ্তারকৃত স্বর্ণ চোরাই চক্রের সদস্য ওই তিন মহিলারা হলেন, উপজেলার আহাম্মদপুর গ্রামের বাছির মিয়ার স্ত্রী সীমা বেগম (৫০), উপজেলার কাঁঠালিয়া গ্রামের আনোয়ার হোসেন খোকনের স্ত্রী রোজিনা আক্তার রত্না(৩৬) ও তার মেয়ে আফসানা আক্তার (১৯)।
এসময় তাদের কাছ থেকে দুটি স্বর্ণের বালা, গলার চেইন, আংটিসহ বিভিন্ন ধরনের রোপা ও গোল্ড প্লেটে মূল্যবান জিনিসপত্র উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৬ লক্ষ টাকা।

নবীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) সজল কান্তি দাস প্রতিদিনের পোস্টকে জানান, বছরের প্রথমদিন সোমবার বিকেলে নবীনগর সদর বাজারের একাধিক স্বর্ণের দোকানে অভিনব কায়দায় চুরি করার সময় দোকান গুলোতে থাকা সিসি ক্যামেরার ফুটেজ দেখে পরে চোরাই চক্রের সদস্য মা-মেয়েকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসা বাদের পর অভিযান চালিয়ে আরেকজন নারীকে আটক করা হয়। তাদের বিষয়ে খোঁজ খবর নিয়ে জানা যায়, তারা প্রফেশনাল চোর। তারা ইতিপূর্বে সিলেটের বিভিন্ন বাজারে চুরি করার সময় পুলিশের হাতে আটক হয়েছেন। আটকৃতদের নবীনগর থানায় নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

নবীনগরে স্বর্ণ চোরাই চক্রের তিন মহিলা সদস্য আটক

প্রকাশের সময় : ১০:৫৩:৫০ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪