ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সৌমিত্র দেব কবি ও সাংবাদিকদের উজ্জ্বল আলো ছড়িয়ে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন আজ প্রথম মৃত্যুবার্ষিকী শ্রীমঙ্গলে মাদকসহ বিভিন্ন মামলায় ১০ জনকে গ্রেপ্তার মৌলভীবাজার সদর হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরে নাসের রহমানের ডিও গ্ৰামবাসীর ধাওয়ায় ডাকাতের গুলিতে ডাকাত আহত শ্রীমঙ্গলে সাঁড়াশি অভিযানে ৫জন চিহ্নিত অপরাধী গ্রেপ্তার কালীগঞ্জে বর্ণিল সাজে উদযাপিত হলো ১৪৩৩ বাংলা নববর্ষ কালীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালীগঞ্জ ডাকবাংলোকে সম্প্রসারণের মাধ্যমে ৪ তলা বিশিষ্ট করা হবে প্রশাসক-চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী গাজীপুরে কালীগঞ্জে অবৈধ মাটি খনন জরিমানা ২ লাখ টাকা নবীনগরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

নবীনগরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০৯:১৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
  • / ১৯৬ বার পড়া হয়েছে
৭৫

মো. আলমগীর খন্দকার: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ মার্চ) সকালে নবীনগর পৌর এলাকা পশ্চিম পাড়ার স্বপ্না ট্রেডার্স এর মালিক মেহেদী হাসানের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এলাকাবাসীর ব্যানারে পৌর দাখিল মাদ্রাসা সংলগ্ন মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পৌর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আবদুল মতিন, ১নং ওয়ার্ড কাউন্সিলর আবু হানিফ, মতিন, তাজুল ইসলাম, শাহিন, মিজান, খায়ের মিয়া প্রমূখ।

মাওলানা মতিন বলেন, আমার মাদ্রাসার সিসিটিভিতে ধারণকৃত তথ্য মতে মেহেদী শিবুর উপর গার্লস স্কুলে গেইট এ হামলার সময় নিজ দোকানে অবস্থান করেছে সে মোতাবেক সে নির্দোষ।

১নং ওয়ার্ডের কাউন্সিলর আবু হানিফ বলেন, মেহেদী আমার জানামতে ভালো ছেলে তদন্তের আগে আমি দোষী ও নির্দোষী কিছু বলতে পারছিনা।

মেহেদীর বাবা তাজুল ইসলাম বলেন, আমার সন্তান নির্দোষ, আমার ছেলে যদি দোষী হতো আমি নিজে আইনের হাতে তুলে দিতাম, শিবুর উপর হামলার সাথে মেহেদী জড়িত না থাকার পক্ষে সিসিটিভির তথ্য প্রমান আছে, তিনি কান্না জড়িত কন্ঠে মেহেদীর নামে মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য প্রশাসনের নিকট অনুরোধ করেন। এ সময় মানববন্ধনে পশ্চিম পাড়ার শতাধিক নারী পুরুষের উপস্থিতি ছিল।

নবীনগর থানার অভিযোগ সূত্রে জানা যায় গত ১৬/০৩/২০২৪ তারিখে সন্ধ্যালগ্নে নবীনগর গার্লস স্কুলের গেইট সংলগ্ন রাস্তায় নবীনগর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাউসার আলম শিবুর উপর ধারালো অস্ত্র দিয়ে আঘাত এসময় তিনি গুরুতর আহত হয়।

কাউসার আলম শিবু বাদী হয়ে ১৮/০৩/২৪ তারিখে নবীনগর থানায় মোঃ সোহেল মিয়া পিতা মৃত তাহের মিয়া ও মেহেদী হাসান পিতা তাজুল ইসলাম দুইজনের নাম উল্লেখ ৪/৫ জন অজানা আসামির নামে মামলা করেন।

মামলায় মেহেদীর নাম উল্লেখ করা হয়। অথচ মেহেদী ঘটনার সময় তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান পশ্চিম পাড়ার স্বপ্না ট্রেডার্স এ অবস্থান করেছেন। অবস্থান করার ভিডিও ফুটেজও আছে বলে দাবী করেন মেহেদীর পিতা তাজুল ইসলাম।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

নবীনগরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

প্রকাশের সময় : ০৯:১৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪