ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শ্রীমঙ্গলে মাদকসহ বিভিন্ন মামলায় ১০ জনকে গ্রেপ্তার মৌলভীবাজার সদর হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরে নাসের রহমানের ডিও গ্ৰামবাসীর ধাওয়ায় ডাকাতের গুলিতে ডাকাত আহত শ্রীমঙ্গলে সাঁড়াশি অভিযানে ৫জন চিহ্নিত অপরাধী গ্রেপ্তার কালীগঞ্জে বর্ণিল সাজে উদযাপিত হলো ১৪৩৩ বাংলা নববর্ষ কালীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালীগঞ্জ ডাকবাংলোকে সম্প্রসারণের মাধ্যমে ৪ তলা বিশিষ্ট করা হবে প্রশাসক-চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী গাজীপুরে কালীগঞ্জে অবৈধ মাটি খনন জরিমানা ২ লাখ টাকা নবীনগরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কালীগঞ্জে এলপি গ্যাস প্লান্টে সেনা অভিযান, জরিমানা ৩ লাখ টাকা

হবিগঞ্জে তরমুজ ব্যবসায়ীদের ওপর মাদক ব্যবসায়ীদের হামলা

হবিগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০১:৩৮:৫৮ অপরাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪
  • / ৩১৭ বার পড়া হয়েছে

ছবি: প্রতিদিনের পোস্ট

৬৭

হবিগঞ্জ শহরে তরমুজ ব্যবসায়ীর উপর মাদক ব্যবসায়ীর হামলার ঘটনায় দু’দলের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের প্রায় ২০জন আহত হয়েছেন।

শুক্রবার (২৯ মার্চ) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সদর মডেল থানার একদল পুলিশ সদস্য ঘনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ জানায়, শহরের শায়েস্থানগর মুন জেনারেল হাসপাতালের সামনে মোহনপুর এলাকার তরমুজ বিক্রেতার রাজু মিয়ার সাথে বহুলা এলাকার একাধিক মাদক মামলার আসামী ছইদ আলীর ভাতিজার সাথে তরমুজ কেনা নিয়ে বাকবিতন্ডা হয়। পরবর্তীতে ছইদ আলী দেশীয় অস্র নিয়ে ঘটনাস্থলে আসলে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে সেখান থেকে সরে বাইপাস সড়কে আরেক দফা সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের প্রায় ২০জন আহত হয়েছেন। আহতদেরকে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

পরে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ খলিলুর রহমানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অতিরিক্ত পুলিশ সুপার জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। যেকোন সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তাছাড়া ছইদ আলী একজন চিহিৃত মাদক ব্যবসায়ী, সে একাধিকবার কারাভোগ করে বর্তমানে জামিনে আছে।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

হবিগঞ্জে তরমুজ ব্যবসায়ীদের ওপর মাদক ব্যবসায়ীদের হামলা

প্রকাশের সময় : ০১:৩৮:৫৮ অপরাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪