ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মৌলভীবাজার সদর হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরে নাসের রহমানের ডিও গ্ৰামবাসীর ধাওয়ায় ডাকাতের গুলিতে ডাকাত আহত শ্রীমঙ্গলে সাঁড়াশি অভিযানে ৫জন চিহ্নিত অপরাধী গ্রেপ্তার কালীগঞ্জে বর্ণিল সাজে উদযাপিত হলো ১৪৩৩ বাংলা নববর্ষ কালীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালীগঞ্জ ডাকবাংলোকে সম্প্রসারণের মাধ্যমে ৪ তলা বিশিষ্ট করা হবে প্রশাসক-চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী গাজীপুরে কালীগঞ্জে অবৈধ মাটি খনন জরিমানা ২ লাখ টাকা নবীনগরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কালীগঞ্জে এলপি গ্যাস প্লান্টে সেনা অভিযান, জরিমানা ৩ লাখ টাকা প্রধানমন্ত্রীর এপিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ মৌলভীবাজারের যুবক গ্রেপ্তার

মায়ের কুড়ালের আঘাতে মেয়ের প্রাণ গেল

কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৫:৫৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪
  • / ২৬৪ বার পড়া হয়েছে
৬১

কুমিল্লায় এক মায়ের বিরুদ্ধে মেয়েকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার জেলার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের নলুয়া চাঁদপুর পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত মাকে পুলিশ হেফাজতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানায় বরুড়া থানা পুলিশ।

নিহত মেয়ের নাম খাদিজা আক্তার (১৩)। সে নলুয়া চাঁদপুর পশ্চিমপাড়া হাওলাদার বাড়ির জুলহাস মিয়া ও অভিযুক্ত খুরশিদা বেগম দম্পতির সন্তান। স্থানীয় নলুয়া চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় ইউপি সদস্য সৈয়দ আহমেদ বাবলু মুঠোফোনে জানান, ঘটনার প্রত্যক্ষদর্শী নেই। যতটুকু জানলাম খুরশিদা মানসিক ভারসাম্যহীন। সকালে তার বাড়িতে সে আর তার মেয়ে খাদিজা ছাড়া কেউই ছিল না। হঠাৎ মেয়ের চিৎকার শুনে স্থানীয়রা গিয়ে দেখে বাড়িতেই রক্তাক্ত অবস্থায় পড়ে আছে খাদিজা। তার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে কুড়ালের কোপের চিহ্ন আছে। কুড়ালও পড়ে আছে পাশে। এ ঘটনার পর থেকে জ্ঞান হারিয়ে ঘরেই পড়ে আছে মা খুরশিদা। এ সময় ঘরে মা আর মেয়ে ছাড়া কেউ ছিল না। পুলিশকে খবর দেওয়া হয়েছে। তদন্তে বিস্তারিত জানা যাবে।

ইউপি চেয়ারম্যান আবুল হাশেম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। যতটুকু জানলাম ওই নারী মানসিক ভারসাম্যহীন। মরদেহ এখন পুলিশের হেফাজতে আছে। পুলিশ এ বিষয়ে ব্যবস্থা নিচ্ছে। বরুড়া থানার ওসি রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, পুলিশ ঘটনাস্থলে আছে। অভিযুক্ত মাকে আমাদের হেফাজতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তদন্ত করলে ঘটনার মূল বের করা যাবে।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

মায়ের কুড়ালের আঘাতে মেয়ের প্রাণ গেল

প্রকাশের সময় : ০৫:৫৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪