ঢাকা , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মৌলভীবাজার সদর হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরে নাসের রহমানের ডিও গ্ৰামবাসীর ধাওয়ায় ডাকাতের গুলিতে ডাকাত আহত শ্রীমঙ্গলে সাঁড়াশি অভিযানে ৫জন চিহ্নিত অপরাধী গ্রেপ্তার কালীগঞ্জে বর্ণিল সাজে উদযাপিত হলো ১৪৩৩ বাংলা নববর্ষ কালীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালীগঞ্জ ডাকবাংলোকে সম্প্রসারণের মাধ্যমে ৪ তলা বিশিষ্ট করা হবে প্রশাসক-চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী গাজীপুরে কালীগঞ্জে অবৈধ মাটি খনন জরিমানা ২ লাখ টাকা নবীনগরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কালীগঞ্জে এলপি গ্যাস প্লান্টে সেনা অভিযান, জরিমানা ৩ লাখ টাকা প্রধানমন্ত্রীর এপিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ মৌলভীবাজারের যুবক গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ায় গ্রিল ভেঙে পালিয়ে গেলেন মাদক মামলার আসামি: দুই পুলিশ প্রত্যাহার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০১:৪৫:০৭ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪
  • / ৩২৭ বার পড়া হয়েছে
৬৭

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানা থেকে মাদক মামলার আসামি আরজু মিয়া (২৪) জানালার গ্রিল ভেঙে পালিয়ে গেছে। গত সোমবার (১ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে।

এ ঘটনার পর থেকে পুলিশ ওই আসামিকে গ্রেপ্তারে অভিযান চালালেও মঙ্গলবার (২ জুলাই) সন্ধ্যা নাগাদ সেটা সম্ভব হয়নি।
khandakarit
পলাতক আরজু মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের মো: নূরুল হকের ছেলে। সোমবার সকালে আখাউড়া উপজেলার ধরখার ফাঁড়ির পুলিশ তাকে চার কেজি গাঁজাসহ আটক করে। সকাল সাড়ে ১১টার দিকে তাকে আখাউড়া থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়। দুপুর ২ টার দিকে তিনি থানার একটি কক্ষের জানালার গ্রিল ভেঙে পালিয়ে যান।

এদিকে এ ঘটনায় ওই সময়ে থানায় দায়িত্বরত কর্মকর্তা এসআই নিজাম উদ্দিন ও কনস্টেবল জোৎস্না বেগমকে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইনে নিয়ে যাওয়া হয়। তবে জানালার গ্রিল ভাঙা নিয়ে পুলিশের মধ্যে বিস্ময়ের সৃষ্টি হয়েছে।

এদিকে আজ মঙ্গলবার সকালে যোগদান করা আখাউড়া থানার ওসি মো. মহিউদ্দিন জানান, থানায় যোগ দিয়েই বিষয়টি আমি জানতে পেরেছি। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে ওই আসামি কিভাবে গ্রিল ভাঙল সেটি বুঝতে পারছি না এখনো।

এক প্রশ্নের জবাবে, তিনি আরো জানান, আইনগত প্রক্রিয়া শেষে তাকে থানা হাজতে রাখার প্রস্তুতি নেওয়ার সুযোগে ওই কক্ষ থেকে পালিয়ে যায়। দ্রুততম সময়ের মধ্যে তাকে গ্রেপ্তার সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

ব্রাহ্মণবাড়িয়ায় গ্রিল ভেঙে পালিয়ে গেলেন মাদক মামলার আসামি: দুই পুলিশ প্রত্যাহার

প্রকাশের সময় : ০১:৪৫:০৭ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪