ঢাকা , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মৌলভীবাজার সদর হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরে নাসের রহমানের ডিও গ্ৰামবাসীর ধাওয়ায় ডাকাতের গুলিতে ডাকাত আহত শ্রীমঙ্গলে সাঁড়াশি অভিযানে ৫জন চিহ্নিত অপরাধী গ্রেপ্তার কালীগঞ্জে বর্ণিল সাজে উদযাপিত হলো ১৪৩৩ বাংলা নববর্ষ কালীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালীগঞ্জ ডাকবাংলোকে সম্প্রসারণের মাধ্যমে ৪ তলা বিশিষ্ট করা হবে প্রশাসক-চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী গাজীপুরে কালীগঞ্জে অবৈধ মাটি খনন জরিমানা ২ লাখ টাকা নবীনগরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কালীগঞ্জে এলপি গ্যাস প্লান্টে সেনা অভিযান, জরিমানা ৩ লাখ টাকা প্রধানমন্ত্রীর এপিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ মৌলভীবাজারের যুবক গ্রেপ্তার

নবীনগরে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনায় বিজয় দিবস পালিত

খন্দকার মোঃ আলমগীর হোসেন
  • প্রকাশের সময় : ১১:৩০:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪
  • / ২৪৭ বার পড়া হয়েছে
৬৮

নবীনগর উপজেলা প্রশাসনের উদ্যোগ রাষ্ট্রীয় কর্মসূচির আলোকে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। দীর্ঘ স্বাধীনতার সংগ্রামের পথ পেরিয়ে বাঙালি জাতি ঝাপিয়ে পড়েছিল মহান মুক্তিযুদ্ধে। দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ এবং ৩০ লক্ষ শহীদের তাজা রক্তের বিনিময়ে ৭১ সালে ১৬ ডিসেম্বর বাঙালি জাতি বিজয় অর্জন করে, সেই সকল শহীদদের শ্রদ্ধা জানাতে নবীনগর উপজেলা প্রশাসন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে।

নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সূর্যদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনির পর সকল সরকারি, আধাসরকারী, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।

নবীনগর মহিলা ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে মহান বিজয় দিবস উদযাপন, বীর মুক্তিযোদ্ধা ও শহিদ বীর মুক্তিযোদ্ধা পরিবারবর্গকে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বিজয় দিবসে নবীনগরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম লিটনের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু মুছা, নবীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শর্মিলা সাঈদ মৌরী, নবীনগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শামসুল আলম সরকার, সাবেক সাংগঠনিক কমান্ডার রজব আলী মোল্লা, সাবেক পৌর কমান্ডার মোহাম্মদ ফজলুল করিম, মুক্তিযোদ্ধা জাকির হোসেন, মোঃ আবু জাহের, সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক সরকার, এডভোকেট আখতার হোসেন ছায়েদ সহ এ সময় বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
এতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২২০ জন বীর মুক্তিযোদ্ধা প্রয়াত মুক্তিযোদ্ধা পরিবারকে ফুল ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়েছে।

বিকেলে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন একাদশ বনাম বীর মুক্তিযোদ্ধা এবং নবীনগর পৌরসভা সম্মিলিত একাদশ এর মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচ শেষে অংশগ্রহণকারী সকলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এই নিউজটি শেয়ার করুন

নবীনগরে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনায় বিজয় দিবস পালিত

প্রকাশের সময় : ১১:৩০:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪