নবীনগরে চুরির অপবাদ সইতে না পেরে যুবকের আত্মহত্যা
নবীনগরে চুরির অপবাদ সইতে না পেরে যুবকের আত্মহত্যা
- প্রকাশের সময় : ০৪:১৫:০৪ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
- / ২৩৯ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে চুরির অপবাদ সইতে না পেরে আবুল কালাম (৩৫) নামে এক যুবক গাছের ঢালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
রবিবার (২২ ডিসেম্বর) সকালে উপজেলার বিটঘর মধ্য পাড়ায় গাছের ঢালে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করেছেন পুলিশ। লাশের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, নিহত আবুল কালাম উপজেলার শিবপুর ইউনিয়নের মিরপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে। বর্তমানে উপজেলার বিটঘর মধ্য পাড়া মৃত রূপ মোল্লা বাড়িতে ভাড়া থাকতেন।

তার ২ ছেলে ১ মেয়ে রয়েছে। নিহত কালাম বিটঘর অলি মিয়ার বাড়িতে কাজ করতে গেলে সেখানে তাঁর বিরুদ্ধে মোবাইল চুরির অভিযোগ ওঠে এবং তার হাত পা বেঁধে মারধর করে পরে ২৪ ঘন্টার মধ্যে মোবাইল ফেরত দেওয়ার জন্য আল্টিমেটাম দেন। চুরির এমন মিথ্যা অপবাদ সহ্য করতে না পেরে সে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
এব্যাপারে নবীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, সকাল ১০টার দিকে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর সঠিক কারণ জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।






















