ঢাকা
,
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মৌলভীবাজার সদর হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরে নাসের রহমানের ডিও
গ্ৰামবাসীর ধাওয়ায় ডাকাতের গুলিতে ডাকাত আহত
শ্রীমঙ্গলে সাঁড়াশি অভিযানে ৫জন চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
কালীগঞ্জে বর্ণিল সাজে উদযাপিত হলো ১৪৩৩ বাংলা নববর্ষ
কালীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
কালীগঞ্জ ডাকবাংলোকে সম্প্রসারণের মাধ্যমে ৪ তলা বিশিষ্ট করা হবে প্রশাসক-চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী
গাজীপুরে কালীগঞ্জে অবৈধ মাটি খনন জরিমানা ২ লাখ টাকা
নবীনগরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
কালীগঞ্জে এলপি গ্যাস প্লান্টে সেনা অভিযান, জরিমানা ৩ লাখ টাকা
প্রধানমন্ত্রীর এপিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ মৌলভীবাজারের যুবক গ্রেপ্তার
নবীনগরে অস্ত্রসহ গ্রেফতার ১
নবীনগরে অস্ত্রসহ গ্রেফতার ১
খন্দকার আলমগীর হোসেন
- প্রকাশের সময় : ০৬:২২:০০ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪
- / ২০১ বার পড়া হয়েছে
নবীনগরে অস্ত্রসহ গ্রেফতার ১ । ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে অস্ত্রসহ মকবুল হোসেন (৪৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে নবীনগর থানা পুলিশ। রবিবার (২৯ ডিসেম্বর) সকালে উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের ধরাভাঙ্গা গ্রামে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামী হলেন-উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের ধরাভাঙ্গা পশ্চিম পাড়া বেরাইল্যা বাড়ীর মৃত ফজলু মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের ধরাভাঙ্গা পশ্চিম পাড়ার মকবুল হোসেন এর বসত বাড়িতে এসআই মোঃ আব্দুল মোনাফ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করেন৷ অভিযানকালে ১ টি দেশীয় তৈরি এল.জি, ৮ টি কার্তুজ, ১ টি রামদা, ৩ টি চাপাতি, ২ টি ছুরি, ১ টি রেত উদ্ধার করা হয়।
নবীনগর থানার অফিসার ইনচার্জ আবদুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে প্রতিদিনের পোস্টকে বলেন, অভিযান পরিচালনা করে অস্ত্রসহ এক যুবককে গ্রেফতার করা হয়৷ আসামীর বিরুদ্ধে নবীনগর থানায় মামলা দায়ের করে রবিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
ট্যাগস :
নবীনগরে অস্ত্রসহ গ্রেফতার ১






















