ঢাকা , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মৌলভীবাজার সদর হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরে নাসের রহমানের ডিও গ্ৰামবাসীর ধাওয়ায় ডাকাতের গুলিতে ডাকাত আহত শ্রীমঙ্গলে সাঁড়াশি অভিযানে ৫জন চিহ্নিত অপরাধী গ্রেপ্তার কালীগঞ্জে বর্ণিল সাজে উদযাপিত হলো ১৪৩৩ বাংলা নববর্ষ কালীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালীগঞ্জ ডাকবাংলোকে সম্প্রসারণের মাধ্যমে ৪ তলা বিশিষ্ট করা হবে প্রশাসক-চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী গাজীপুরে কালীগঞ্জে অবৈধ মাটি খনন জরিমানা ২ লাখ টাকা নবীনগরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কালীগঞ্জে এলপি গ্যাস প্লান্টে সেনা অভিযান, জরিমানা ৩ লাখ টাকা প্রধানমন্ত্রীর এপিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ মৌলভীবাজারের যুবক গ্রেপ্তার
প্রেমের টানে বাংলাদেশে আসা ইন্দোনেশিয়ান তরুণী হারালেন আইফোন

মাদারীপুর জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১১:০৩:০১ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪
  • / ১৯৭ বার পড়া হয়েছে
৬৯

প্রেমের টানে বাংলাদেশে আসা ইন্দোনেশিয়ান তরুণী হারালেন আইফোন। পার্লারে বিয়ের সাজ সাজতে গিয়ে আইফোন হারিয়েছেন ইন্দোনেশিয়ান তরুণী ইফহা। প্রেমের টানে বাংলাদেশি যুবক মাদারীপুরের শামীম মাদবরকে বিয়ে করতে গত ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশে আসেন এই তরুণী।

জানা গেছে, শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকালে বিয়ের জন্য সাজতে শিবচরের ‘পাকিস্তানি বিউটি পার্লার’ নামে একটি পার্লারে যান ইন্দোনেশিয়ান তরুণী ইফহা। সেখানে থাকা অবস্থাতেই নিজের আইফোন ফিফটিন প্লাস মডেলের ফোনটি একটি টেবিলের ওপর রাখেন। পরে ফোনটি আর খুঁজে পাননি। এ ঘটনায় শিবচর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীরা।

তরুণীর স্বামী শামীম মাদবর বলেন, শুক্রবার সকালে শিবচরের স্বর্ণকার পট্টির পাকিস্তানি বিউটি পার্লারে সাজার জন্য নিয়ে যাওয়া হয় ইফহাকে। পার্লারের ভেতরে সাজের সময় ফোনটি চুরি হয়। পরে সিসিটিভির ফুটেজে দেখা যায়, বোরকা পরিহিত এক নারী পার্লারের দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে ফোনটি নিয়ে দ্রুত বের হয়ে যান। এটি খুবই দুঃখজনক। পার্লারে কোনো নিরাপত্তা ব্যবস্থা নেই। পরে আমরা শিবচর থানায় একটি অভিযোগ দায়ের করি।

পাকিস্তানি বিউটি পার্লারের স্বত্বাধিকারী রেশমা আক্তার বলেন, আমার পার্লারে সারাক্ষণই কাস্টমার থাকেন। ওই বিদেশি মেয়ে আর তার সঙ্গে আরও একজনসহ দুইজন সাজের জন্য আসেন। ফোনটি সারাক্ষণই তার হাতে ছিল। সাজ শেষে তিনি ফোনটি নিয়ে দরজার কাছের টেবিলের ওপর রেখে নাকফুল পরতে গেলে ওই সময় বোরকা পরা এক নারী এসে ফোনটি নিয়ে বেরিয়ে যান। তখন আমি আরেকটি কাজ করছিলাম।তিনি আরও বলেন, আমরা সব সময় মালামাল নিজ দায়িত্বে রাখতে বলি।

এ বিষয়ে শিবচর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার বলেন, ভুক্তভোগী এ বিষয়ে অভিযোগ দিয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা তদন্ত করছি।

এই নিউজটি শেয়ার করুন

প্রেমের টানে বাংলাদেশে আসা ইন্দোনেশিয়ান তরুণী হারালেন আইফোন

প্রেমের টানে বাংলাদেশে আসা ইন্দোনেশিয়ান তরুণী হারালেন আইফোন

প্রকাশের সময় : ১১:০৩:০১ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪