ঢাকা , শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নিষিদ্ধ ঘোষিত হাইড্রোজ খাদ্যে ব্যবহারে জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা কালীগঞ্জে অধিক মূল্যে বিভিন্ন পণ্য বিক্রয় ৫ ব্যবসায়ীকে ১৯০০০ টাকা জরিমান মৌলভীবাজার জেলা বিএনপি’র সদস্য সচিবের বিরুদ্ধে অনাস্থা জানিয়ে লিখিত;মির্জা ফখরুল নিখোঁজের ১দিন পর রিপনের লাশ নদীর পাড় থেকে উদ্ধার কমলগঞ্জে কোরআন অবমাননার অভিযোগে মিলনকে গণধোলাই দিয়ে পুলিশে স্বাস্থ্যমন্ত্রী কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন “কর্মরত ডাক্তার অনুপস্থিত”  মাধবদীর আলোচিত আমেনা হত্যাকান্ডের রহস্য উন্মোচন “সৎ পিতার হত্যার দায় স্বীকার” হাকালুকি হাওরে সূর্যমুখী চাষে কৃষকের স্বস্তি কালীগঞ্জে মেয়াদোত্তীর্ণ পানীয় বিক্রি, জরিমানা ৩০ হাজার কালীগঞ্জের টঙ্গী-ঘোড়াশাল বাইপাসে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৪
লিভ টুগেদার ইস্যুতে স্বাগতাকে আইনি নোটিশ

জ্যেষ্ঠ প্রতিবেদক
  • প্রকাশের সময় : ১০:০৮:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫
  • / ৩৩৬ বার পড়া হয়েছে
৪২

লিভ টুগেদার ইস্যুতে স্বাগতাকে আইনি নোটিশ। ‘আমাদের সমাজও পরিবর্তন হচ্ছে। ডিভোর্স নরমালাইজ হচ্ছে, লিভ টুগেদারও নরমালাইজ হবে, ইনশাল্লাহ’। নাটক, সিনেমা, উপস্থাপনা ও গানের সঙ্গে দীর্ঘ দিন ধরে জড়িত অভিনেত্রী জিনাত সানু স্বাগতার এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে তাকে আইনি নোটিশ পাঠিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন ‘স্টুডেন্টস ফর সভরেন্টি’।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) ঢাকা বারের আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক মারফত সংগঠনটির আহ্বায়ক মুহম্মদ জিয়াউল হক সংগঠনের পক্ষে আইনি নোটিশটি পাঠান।

নোটিশে লিভ টুগেদার বিষয়ক বক্তব্য প্রত্যাহারপূর্বক তিন কার্যদিবসের মধ্যে অভিনেত্রী স্বাগতাকে ক্ষমা চেয়ে গণমাধ্যমে বিবৃতি প্রকাশের আহ্বান জানানো হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার কথা বলা হয়েছে নোটিশে।

Khandakar IT Ad

উকিল নোটিশ প্রেরণ প্রসঙ্গে ‘স্টুডেন্টস ফর সভরেন্টি’র আহ্বায়ক মুহম্মদ জিয়াউল হক বলেন, অভিনেত্রী স্বাগতার বক্তব্যে বাংলাদেশের চিরায়ত সমাজব্যবস্থা ভাঙনের ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি আমরা। তার বক্তব্যটি বাংলাদেশের মানুষের বিশ্বাস ও মূল্যবোধগত সার্বভৌমত্বের পরিপন্থি, যা একটি সামাজিক অপরাধ। ডিভোর্স নরমালাইজ হওয়া কোনো ভালো ব্যাপার নয়। আর লিভ টুগেদার বাংলাদেশের আইনে নিষিদ্ধ। ইসলামি দৃষ্টিকোণ থেকে এটি সম্পূর্ণ হারাম বা নিষিদ্ধ। কাজেই, দেশের বিশ্বাস ও মূল্যবোধ কেউ ভাঙতে চাইলে ‘স্টুডেন্টস ফর সভরেন্টি’ সেটা মেনে নেবে না। আমরা স্বাগতাকে তার বক্তব্য প্রত্যাহারপূর্বক ক্ষমা চাওয়ার আহ্বান জানাচ্ছি। নইলে আমরা তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবো।

এই নিউজটি শেয়ার করুন

লিভ টুগেদার ইস্যুতে স্বাগতাকে আইনি নোটিশ

লিভ টুগেদার ইস্যুতে স্বাগতাকে আইনি নোটিশ

প্রকাশের সময় : ১০:০৮:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫