ঢাকা , শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নিষিদ্ধ ঘোষিত হাইড্রোজ খাদ্যে ব্যবহারে জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা কালীগঞ্জে অধিক মূল্যে বিভিন্ন পণ্য বিক্রয় ৫ ব্যবসায়ীকে ১৯০০০ টাকা জরিমান মৌলভীবাজার জেলা বিএনপি’র সদস্য সচিবের বিরুদ্ধে অনাস্থা জানিয়ে লিখিত;মির্জা ফখরুল নিখোঁজের ১দিন পর রিপনের লাশ নদীর পাড় থেকে উদ্ধার কমলগঞ্জে কোরআন অবমাননার অভিযোগে মিলনকে গণধোলাই দিয়ে পুলিশে স্বাস্থ্যমন্ত্রী কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন “কর্মরত ডাক্তার অনুপস্থিত”  মাধবদীর আলোচিত আমেনা হত্যাকান্ডের রহস্য উন্মোচন “সৎ পিতার হত্যার দায় স্বীকার” হাকালুকি হাওরে সূর্যমুখী চাষে কৃষকের স্বস্তি কালীগঞ্জে মেয়াদোত্তীর্ণ পানীয় বিক্রি, জরিমানা ৩০ হাজার কালীগঞ্জের টঙ্গী-ঘোড়াশাল বাইপাসে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৪

নবীনগরে যুবকের রহস্যজনক মৃত্যু

খন্দকার মোঃ আলমগীর হোসেন
  • প্রকাশের সময় : ১১:১৯:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
  • / ৩১৫ বার পড়া হয়েছে
৪৮

নবীনগরে যুবকের রহস্যজনক মৃতু। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে যুবকের রহস্যজনক ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার দড়িশ্রীরামপুর দক্ষীনপাড়া এলাকায় নিহতের নিজ বাড়ির পাশে, মসজিদের পেছন থেকে মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মৃত যুবকের নাম সাগর মিয়া(২৩)। তার পিতার নাম ফজলু মিয়া।

নিহতের ফুফাতো ভাই বাহার উদ্দিন রুবেল জানান, সোমবার রাতে গনিশাহ ওরুশ শরিফে ঘুরতে গিয়েছিল সাগর মিয়া। পরে মঙ্গলবার সকালে তার বাড়ির সামনে মসজিদের পাশে ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পান এলাকাবাসী। পরে পুলিশকে বিষয়টি জানানো হলে পুলিশ মরদেহ উদ্ধার করে।

নবীনগর থানার এসআই রামকানাই জানান, সাগর মিয়া কাঁঠাল গাছের সাথে ঝুলন্ত অবস্থায় ছিল। তার গলায় শীতে ব্যবহৃত (মাফলার) দিয়ে ফাঁস লাগানো অবস্থায়ই ছিল এবং তার পা মাটিতে লেগেছিল তবে মানুষ ফাঁসিতে মারা গেলে বডি লম্বা হয়ে মাটিতে লাগতে পারে। বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে জানতে পারলাম সাগর মিয়া অত্যন্ত ভালো ছেলে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রতিদিনের পোস্টকে জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়েছে।ঘটনার তদন্ত চলছে, ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হবে। তবে এখনই কিছু বলা যাচ্ছে না।

এই নিউজটি শেয়ার করুন

নবীনগরে যুবকের রহস্যজনক মৃত্যু

প্রকাশের সময় : ১১:১৯:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫