ঢাকা , বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মৌলভীবাজার সদর হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরে নাসের রহমানের ডিও গ্ৰামবাসীর ধাওয়ায় ডাকাতের গুলিতে ডাকাত আহত শ্রীমঙ্গলে সাঁড়াশি অভিযানে ৫জন চিহ্নিত অপরাধী গ্রেপ্তার কালীগঞ্জে বর্ণিল সাজে উদযাপিত হলো ১৪৩৩ বাংলা নববর্ষ কালীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালীগঞ্জ ডাকবাংলোকে সম্প্রসারণের মাধ্যমে ৪ তলা বিশিষ্ট করা হবে প্রশাসক-চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী গাজীপুরে কালীগঞ্জে অবৈধ মাটি খনন জরিমানা ২ লাখ টাকা নবীনগরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কালীগঞ্জে এলপি গ্যাস প্লান্টে সেনা অভিযান, জরিমানা ৩ লাখ টাকা প্রধানমন্ত্রীর এপিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ মৌলভীবাজারের যুবক গ্রেপ্তার

সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে নবীনগরে মানববন্ধন

খন্দকার মোঃ আলমগীর হোসেন
  • প্রকাশের সময় : ০২:২৭:০৪ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
  • / ৫৮১ বার পড়া হয়েছে
২২৫

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে গলা কেটে হত্যার প্রতিবাদ ও খুনিদের বিচারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ আগস্ট) দুপুরে নবীনগর প্রেসক্লাবের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

কর্মসূচি থেকে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় জরিতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা সহ সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও নির্যাতন বন্ধের দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক তুহিন ছিলেন একজন নির্ভীক ও সৎ সংবাদকর্মী। তিনি সত্য তুলে ধরায় দীর্ঘদিন ধরে বিভিন্ন মহলের চাপে ছিলেন। অবশেষে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

তারা আরও বলেন, তুহিন হত্যার বিচার প্রক্রিয়া বিলম্বিত হলে দেশব্যাপী সাংবাদিক সমাজ কঠোর আন্দোলনে নামবে। একইসঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান বক্তারা।

মানববন্ধনে স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিবৃন্দ ও সচেতন নাগরিকরা উপস্থিত উপস্থিত ছিলেন।

এই নিউজটি শেয়ার করুন

সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে নবীনগরে মানববন্ধন

প্রকাশের সময় : ০২:২৭:০৪ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫