ঢাকা , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মৌলভীবাজার সদর হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরে নাসের রহমানের ডিও গ্ৰামবাসীর ধাওয়ায় ডাকাতের গুলিতে ডাকাত আহত শ্রীমঙ্গলে সাঁড়াশি অভিযানে ৫জন চিহ্নিত অপরাধী গ্রেপ্তার কালীগঞ্জে বর্ণিল সাজে উদযাপিত হলো ১৪৩৩ বাংলা নববর্ষ কালীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালীগঞ্জ ডাকবাংলোকে সম্প্রসারণের মাধ্যমে ৪ তলা বিশিষ্ট করা হবে প্রশাসক-চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী গাজীপুরে কালীগঞ্জে অবৈধ মাটি খনন জরিমানা ২ লাখ টাকা নবীনগরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কালীগঞ্জে এলপি গ্যাস প্লান্টে সেনা অভিযান, জরিমানা ৩ লাখ টাকা প্রধানমন্ত্রীর এপিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ মৌলভীবাজারের যুবক গ্রেপ্তার

নবীনগরে বিউটি পার্লার থেকে জাল টাকা, গুলি ও পিস্তল উদ্ধার, আটক ৩

নবীনগর উপজেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৮:৪৯:২৩ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
  • / ২৫৪ বার পড়া হয়েছে
৯২

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের একটি বিউটি পার্লার থেকে ১০ লাখ ১৮ হাজার টাকার জাল নোট, তিন রাউন্ড গুলি ও একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। এসময় পার্লারে কর্মরত তিন নারী কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় পুলিশ।

রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে সদরের আদালত পুকুর পাড়ে অবস্থিত ‘বউ সাজ বিউটি পার্লার’ থেকে এসব অবৈধ মালামাল উদ্ধার করা হয়।

পার্লারের কর্মী সাথী জানান, বিকেল ৪টার দিকে এক অজ্ঞাতপরিচয় নারী একটি ব্যাগ হাতে পার্লারে ফেস ওয়াশ করাতে আসেন।

কিছুক্ষণ পর মোবাইল ফোনে কল পেয়ে তিনি পাঁচ মিনিটের কথা বলে ব্যাগটি রেখে বাইরে বেরিয়ে যান। এরপর দীর্ঘ সময় পার হলেও ওই নারী আর ফিরে আসেননি।

প্রায় আধা ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পার্লারে ফেলে যাওয়া ব্যাগটি তল্লাশি করে। এ সময় ব্যাগের ভেতর থেকে ১ হাজার টাকার ১০ বান্ডিল (মোট ১০ লাখ টাকা), খুচরা ১৮ হাজার টাকাসহ তিন রাউন্ড গুলি ও একটি পিস্তল উদ্ধার করে।

খবর পেয়ে নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাক ও নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

ওসি শাহীনূর ইসলাম বলেন, ‘মনে হচ্ছে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে জাল টাকা ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। যেহেতু এসব ‘বউ সাজ’ পার্লার থেকে উদ্ধার করা হয়েছে, তাই পার্লারের কেউ জড়িত আছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।’ আটক তিন নারী কর্মীর বিষয়ে বিস্তারিত যাচাই করে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

এই নিউজটি শেয়ার করুন

নবীনগরে বিউটি পার্লার থেকে জাল টাকা, গুলি ও পিস্তল উদ্ধার, আটক ৩

প্রকাশের সময় : ০৮:৪৯:২৩ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫