ঢাকা , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মৌলভীবাজার সদর হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরে নাসের রহমানের ডিও গ্ৰামবাসীর ধাওয়ায় ডাকাতের গুলিতে ডাকাত আহত শ্রীমঙ্গলে সাঁড়াশি অভিযানে ৫জন চিহ্নিত অপরাধী গ্রেপ্তার কালীগঞ্জে বর্ণিল সাজে উদযাপিত হলো ১৪৩৩ বাংলা নববর্ষ কালীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালীগঞ্জ ডাকবাংলোকে সম্প্রসারণের মাধ্যমে ৪ তলা বিশিষ্ট করা হবে প্রশাসক-চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী গাজীপুরে কালীগঞ্জে অবৈধ মাটি খনন জরিমানা ২ লাখ টাকা নবীনগরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কালীগঞ্জে এলপি গ্যাস প্লান্টে সেনা অভিযান, জরিমানা ৩ লাখ টাকা প্রধানমন্ত্রীর এপিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ মৌলভীবাজারের যুবক গ্রেপ্তার

ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগপ্রাপ্তদের অপসারণের দাবী

খন্দকার মোঃ আলমগীর হোসেন
  • প্রকাশের সময় : ০৭:১০:৫৪ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
  • / ১৮৬ বার পড়া হয়েছে
৭২

ইসলামী ব্যাংকে এস আলম কর্তৃক অবৈধ নিয়োগকৃত অদক্ষ কর্মকর্তাদের অনতিবিলম্বে ছাটাইয়ের দাবীতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) দুপুরে নবীনগর প্রেস ক্লাবের সামনে ইসলামী ব্যাংকের গ্রাহক ও সাধারণ মানুষের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মাওলানা আবুল বাশারের সভাপতিত্বে ও শফিকুল ইসলামের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, ইসলামী ব্যাংক এজেন্ট আউটলেট সলিমগঞ্জ শাখার স্বত্বাধিকারী মাওলানা আমির হোসাইন, আব্দুল কাইয়ুম মাষ্টার, গোলাম কিবরিয়া মোল্লা, কামাল হোসেন, নাছির উদ্দিন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘ইসলামী ব্যাংক এস আলম চক্রের কবলে পড়ে ব্যাংকের নীতিমালা উপেক্ষা করে যোগ্যতা বিবেচনা না করেই নিজেদের লোকজনকে পদে পদে বসিয়েছে। এতে ব্যাংকের শরিয়াহভিত্তিক নীতি ও গ্রাহকদের বিশ্বাস ধ্বংস হয়েছে।’

গত কয়েক বছরে ইসলামী ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা অবৈধভাবে লুটপাট করা হয়েছে। অথচ প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নীরব দর্শকের ভূমিকা পালন করছে। ব্যাংকের প্রতিষ্ঠাতা ও প্রকৃত ইসলামী মূল্যবোধে বিশ্বাসী কর্মকর্তাদের বদলে এখন এমন অদক্ষ লোকজন দায়িত্বে রয়েছেন যারা ব্যাংক পরিচালনার যোগ্যই নয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা ২০১৭-২০২৪ সালের মধ্যে ব্যাংক লুটেরা ও মাফিয়া কর্তৃক অবৈধভাবে নিয়োগকৃত অদক্ষ কর্মকর্তাদের অবিলম্বে ছাটাইয়ের দাবি জানান।

এই নিউজটি শেয়ার করুন

ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগপ্রাপ্তদের অপসারণের দাবী

প্রকাশের সময় : ০৭:১০:৫৪ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫