ঢাকা , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মৌলভীবাজার সদর হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরে নাসের রহমানের ডিও গ্ৰামবাসীর ধাওয়ায় ডাকাতের গুলিতে ডাকাত আহত শ্রীমঙ্গলে সাঁড়াশি অভিযানে ৫জন চিহ্নিত অপরাধী গ্রেপ্তার কালীগঞ্জে বর্ণিল সাজে উদযাপিত হলো ১৪৩৩ বাংলা নববর্ষ কালীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালীগঞ্জ ডাকবাংলোকে সম্প্রসারণের মাধ্যমে ৪ তলা বিশিষ্ট করা হবে প্রশাসক-চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী গাজীপুরে কালীগঞ্জে অবৈধ মাটি খনন জরিমানা ২ লাখ টাকা নবীনগরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কালীগঞ্জে এলপি গ্যাস প্লান্টে সেনা অভিযান, জরিমানা ৩ লাখ টাকা প্রধানমন্ত্রীর এপিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ মৌলভীবাজারের যুবক গ্রেপ্তার

নবীনগরে খালের পানিতে ডুবে বৃদ্ধ নিখোঁজ

খন্দকার মোঃ আলমগীর হোসেন
  • প্রকাশের সময় : ০৬:৩৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • / ২১৭ বার পড়া হয়েছে
৮৬

খন্দকার মোঃ আলমগীর হোসেন, নবীনগর উপজেলা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে খালের পানিতে ডুবে সিদ্দিকুর রহমান খাঁ (৬৫) নামে এক বৃদ্ধ নিখোঁজ রয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের সেলিমনগর গ্রামের উত্তর সিদ্ধেরসরি খালে এই ঘটনা ঘটে। নিখোঁজ হওয়া সিদ্দিকুর বিদ্যাকুট খাঁ বাড়ির মৃত সবদর খাঁ এর ছেলে।

নিখোঁজ সিদ্দিকুর এর ছেলে ইকরাম জানান, সকাল ৭টার দিকে তার বাবা ও সে ফসলের জমি পরিষ্কার করার উদ্দেশ্যে সেলিমনগর গ্রামের একটি খাল পার হওয়ার সময় তীব্র স্রোতের কবলে পড়েন। এসময় বাবাকে বাঁচাতে প্রাণপণ চেষ্টা চালালেও তার বাবা পানিতে ডুবে যায়। সেও পানিতে ডুবে যাওয়ার সময় স্থানীয় এক ব্যাক্তি দেখতে পেয়ে ইকরামকে উদ্ধার করে পাড়ে টেনে তুলে আনেন।

খবর পেয়ে নবীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের একটি দল সকাল ৯টার দিকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

নবীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেবব্রত সরকার জানান, “আমরা সকালে ঘটনাস্থলে এসে এই বিশাল বড় বিলে উদ্ধার অভিযান চালিয়ে সিদ্দিকুর রহমানের খোঁজ না পেয়ে ভৈরব স্পেশাল ডুবুরি দলের সঙ্গে যোগাযোগ করি। তারা ১২ টার দিকে ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যা ৬টা পর্যন্ত উদ্ধার অভিযান সমাপ্ত করার আগ পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি।

এই ঘটনার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। স্থানীয় ইউপি সদস্য ইব্রাহিম মিয়া সহ এলাকাবাসী দীর্ঘদিন ধরে এই খালের উপর একটি ব্রিজ নির্মাণের দাবি জানিয়ে আসছেন। ইব্রাহিম মিয়া বলেন, “সেলিম নগর ১নং ওয়ার্ডের হাজার হাজার মানুষ প্রতিদিন এই খাল সাঁতরে পার হয়ে ফসলের জমিতে কাজ করতে যায়। আমরা দীর্ঘদিন ধরে এই খালের উপর একটি ব্রিজের দাবি জানিয়ে আসছি, কিন্তু এখন পর্যন্ত কোনো আশানুরূপ ফল পাইনি। আমরা চাই দ্রুত এই ব্রিজটি নির্মাণ করা হোক, যাতে আর কোনো মানুষকে এভাবে প্রাণ দিতে না হয়।”এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

এই নিউজটি শেয়ার করুন

নবীনগরে খালের পানিতে ডুবে বৃদ্ধ নিখোঁজ

প্রকাশের সময় : ০৬:৩৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫