ঢাকা , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মৌলভীবাজার সদর হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরে নাসের রহমানের ডিও গ্ৰামবাসীর ধাওয়ায় ডাকাতের গুলিতে ডাকাত আহত শ্রীমঙ্গলে সাঁড়াশি অভিযানে ৫জন চিহ্নিত অপরাধী গ্রেপ্তার কালীগঞ্জে বর্ণিল সাজে উদযাপিত হলো ১৪৩৩ বাংলা নববর্ষ কালীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালীগঞ্জ ডাকবাংলোকে সম্প্রসারণের মাধ্যমে ৪ তলা বিশিষ্ট করা হবে প্রশাসক-চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী গাজীপুরে কালীগঞ্জে অবৈধ মাটি খনন জরিমানা ২ লাখ টাকা নবীনগরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কালীগঞ্জে এলপি গ্যাস প্লান্টে সেনা অভিযান, জরিমানা ৩ লাখ টাকা প্রধানমন্ত্রীর এপিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ মৌলভীবাজারের যুবক গ্রেপ্তার

নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ব্রাহ্মণবাড়িয়ার শ্রেষ্ঠ স্কাউট গ্রুপ নির্বাচিত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৬:৩৬:২৬ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • / ১৫৫ বার পড়া হয়েছে
১৭৮

জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে শ্রেষ্ঠ স্কাউট গ্রুপ ক্যাটাগরিতে এবার ব্রাহ্মণবাড়িয়া জেলায় শ্রেষ্ঠ স্কাউট গ্রুপ নির্বাচিত হয়েছে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়।

গত ১৩/১/২০২৬ জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান ও জেলা শিক্ষা অফিসার মো. জুলফিকার হোসেনের স্বাক্ষরিত ফলাফল বিবরণীর মাধ্যমে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় স্কাউট ইউনিটের এ সম্মান জনক অর্জনের বিষয়টি নিশ্চিত হয়।
উল্লেখ্য ১৯৭৩ সালে গঠিত এ স্কাউট ইউনিটের বর্তমান সভাপতি হিসেবে নেতৃত্ব প্রদান করছেন নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) কাজী মো. ওয়াজেদ উল্লাহ জসিম, ইউনিট লিডার হিসেবে দায়িত্ব পালন করছেন- সিনিয়র শিক্ষক সুলতান আহমেদ।
সিনিয়র পেট্রোল লিডার হিসেবে দায়িত্ব পালন করছে শাহরিয়ার শুদ্ধ। শাহরিয়ার শুদ্ধ এবারসহ (২০২৬ সাল) উপজেলায় টানা তৃতীয়বারের মতো শ্রেষ্ঠ স্কাউট নির্বাচিত হয়েছে। স্কাউটের শৃঙ্খলা, দলীয় অভিজ্ঞতা, স্কাউট দল ভিত্তিক দক্ষতা, বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ এবং স্কাউট দলের শিক্ষার্থীদের উপস্থাপনের সক্ষমতাসহ নানা মানদণ্ডের ভিত্তিতে ২০২৬ সালে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় স্কাউট ইউনিটকে শ্রেষ্ঠ স্কাউট গ্রুপ হিসেবে নির্বাচন করা হয়।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ব্রাহ্মণবাড়িয়ার শ্রেষ্ঠ স্কাউট গ্রুপ নির্বাচিত

প্রকাশের সময় : ০৬:৩৬:২৬ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬