ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মৌলভীবাজার সদর হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরে নাসের রহমানের ডিও গ্ৰামবাসীর ধাওয়ায় ডাকাতের গুলিতে ডাকাত আহত শ্রীমঙ্গলে সাঁড়াশি অভিযানে ৫জন চিহ্নিত অপরাধী গ্রেপ্তার কালীগঞ্জে বর্ণিল সাজে উদযাপিত হলো ১৪৩৩ বাংলা নববর্ষ কালীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালীগঞ্জ ডাকবাংলোকে সম্প্রসারণের মাধ্যমে ৪ তলা বিশিষ্ট করা হবে প্রশাসক-চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী গাজীপুরে কালীগঞ্জে অবৈধ মাটি খনন জরিমানা ২ লাখ টাকা নবীনগরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কালীগঞ্জে এলপি গ্যাস প্লান্টে সেনা অভিযান, জরিমানা ৩ লাখ টাকা প্রধানমন্ত্রীর এপিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ মৌলভীবাজারের যুবক গ্রেপ্তার

এমপি নির্বাচিত হলে ভূমিদস্যু ও চাঁদাবাজদের নির্মূল করব – মান্নান

খন্দকার মোঃ আলমগীর হোসেন
  • প্রকাশের সময় : ০৮:১১:১৪ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১০১ বার পড়া হয়েছে
১৩০

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুল মান্নানকে বিজয়ী করার লক্ষ্যে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে নবীনগর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।

জনসভায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিপুলসংখ্যক সাধারণ ভোটার অংশগ্রহণ করেন।

জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুল মান্নান বলেন, দেশের গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারে ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই। তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জনগণের সামনে ভূমিদস্যু, দখলদার, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের পরাজিত করার সুযোগ এসেছে।

তিনি আরও বলেন, নির্বাচিত হলে ব্রাহ্মণবাড়িয়া-৫ আসন থেকে বালু সন্ত্রাসীদের সিন্ডিকেট চিরতরে নির্মূল করা হবে। একই সঙ্গে অর্থনৈতিক বৈষম্য দূর করে সাধারণ মানুষের নাগরিক সুবিধা নিশ্চিত করার অঙ্গীকার করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তকদির হোসেন মো. জসিম ও সালাহউদ্দিন ভূইয়া শিশির, জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল্লাহ আল বাকী ও মো. মলাই মিয়া এবং জেলা বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার আশরাফ রহমান।

বক্তারা বলেন, নবীনগর বিএনপির একটি শক্ত ঘাঁটি। জনসভায় সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি প্রমাণ করে আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত।

এই নিউজটি শেয়ার করুন

এমপি নির্বাচিত হলে ভূমিদস্যু ও চাঁদাবাজদের নির্মূল করব – মান্নান

প্রকাশের সময় : ০৮:১১:১৪ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬