ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মৌলভীবাজার সদর হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরে নাসের রহমানের ডিও গ্ৰামবাসীর ধাওয়ায় ডাকাতের গুলিতে ডাকাত আহত শ্রীমঙ্গলে সাঁড়াশি অভিযানে ৫জন চিহ্নিত অপরাধী গ্রেপ্তার কালীগঞ্জে বর্ণিল সাজে উদযাপিত হলো ১৪৩৩ বাংলা নববর্ষ কালীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালীগঞ্জ ডাকবাংলোকে সম্প্রসারণের মাধ্যমে ৪ তলা বিশিষ্ট করা হবে প্রশাসক-চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী গাজীপুরে কালীগঞ্জে অবৈধ মাটি খনন জরিমানা ২ লাখ টাকা নবীনগরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কালীগঞ্জে এলপি গ্যাস প্লান্টে সেনা অভিযান, জরিমানা ৩ লাখ টাকা প্রধানমন্ত্রীর এপিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ মৌলভীবাজারের যুবক গ্রেপ্তার

অভিযানেও থেমে নেই কমলগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:
  • প্রকাশের সময় : ০৫:২৭:২১ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৯৫ বার পড়া হয়েছে
১২০
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের ধর্মপুর-জসমতপুর এলাকায় ধলাই নদীর ইজারা বহির্ভূত স্থান হতে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ১লাখ  টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (১৫ই ফেব্রুয়ারি) বিকালে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এলাকার আব্দুল কাদিরকে ১লাখ টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান
জানান, উপজেলার ধর্মপুর এলাকায় ধলাই নদীর ইজারা বহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের জন্য ১লাখ  টাকা জরিমানা করা ও তা আদায় করা হয়। অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
জানা যায়, উপজেলার রহিমপুর ইউনিয়নের ধর্মপুর-জসমতপুর এলাকা থেকে দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী সিন্ডিকেট অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে আসছে। অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করে লাভবান হচ্ছে প্রভাবশালী এই সিন্ডিকেট। এতে সরকার হারাচ্ছে কোটি কোটি টাকার রাজস্ব। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে গত ২৮শে জানুয়ারি এলাকাবাসীর পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করা হয়। স্থানীয়রা জানিয়েছেন অভিযানের পরও আজ সোমবার (১৬ই ফ্রেব্রয়ারী) সকাল থেকে ৮-১০ টা ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন অব্যাহত রয়েছে।

এই নিউজটি শেয়ার করুন

অভিযানেও থেমে নেই কমলগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন

প্রকাশের সময় : ০৫:২৭:২১ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬