ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মৌলভীবাজার সদর হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরে নাসের রহমানের ডিও গ্ৰামবাসীর ধাওয়ায় ডাকাতের গুলিতে ডাকাত আহত শ্রীমঙ্গলে সাঁড়াশি অভিযানে ৫জন চিহ্নিত অপরাধী গ্রেপ্তার কালীগঞ্জে বর্ণিল সাজে উদযাপিত হলো ১৪৩৩ বাংলা নববর্ষ কালীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালীগঞ্জ ডাকবাংলোকে সম্প্রসারণের মাধ্যমে ৪ তলা বিশিষ্ট করা হবে প্রশাসক-চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী গাজীপুরে কালীগঞ্জে অবৈধ মাটি খনন জরিমানা ২ লাখ টাকা নবীনগরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কালীগঞ্জে এলপি গ্যাস প্লান্টে সেনা অভিযান, জরিমানা ৩ লাখ টাকা প্রধানমন্ত্রীর এপিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ মৌলভীবাজারের যুবক গ্রেপ্তার

নবীনগরে লাঠির আঘাতে বড় ভাই নিহত

খন্দকার মোঃ আলমগীর হোসেন
  • প্রকাশের সময় : ১১:০৩:১০ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১০৩ বার পড়া হয়েছে

ছবি: প্রতিদিনের পোস্ট

১৩০

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পারিবারিক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আপন ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত হয়েছেন।

বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের সাতঘরহাটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইসমাইল (৬২) মৃত আবদুল রাজ্জাকের ছেলে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ইসমাইল ও তার ছোট ভাই আলকাসের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল। বুধবার দুপুরে বাড়ির জমির মালিকানা নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা তীব্র রূপ নিলে আলকাস হাতে থাকা বাঁশের লাঠি দিয়ে ইসমাইলের মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে পড়ে যান।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গ্রামবাসীরা জানান, জমিজমা ভাগাভাগি নিয়ে বিরোধ নিষ্পত্তির জন্য সেদিন বিকেলে গ্রাম্য সালিস বসার কথা ছিল। তবে তার আগেই দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

ঘটনার পর অভিযুক্ত আলকাস ও তার পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে চলে গেছেন বলে জানা গেছে। খবর পেয়ে নবীনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই নিউজটি শেয়ার করুন

নবীনগরে লাঠির আঘাতে বড় ভাই নিহত

প্রকাশের সময় : ১১:০৩:১০ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬