ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মৌলভীবাজার সদর হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরে নাসের রহমানের ডিও গ্ৰামবাসীর ধাওয়ায় ডাকাতের গুলিতে ডাকাত আহত শ্রীমঙ্গলে সাঁড়াশি অভিযানে ৫জন চিহ্নিত অপরাধী গ্রেপ্তার কালীগঞ্জে বর্ণিল সাজে উদযাপিত হলো ১৪৩৩ বাংলা নববর্ষ কালীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালীগঞ্জ ডাকবাংলোকে সম্প্রসারণের মাধ্যমে ৪ তলা বিশিষ্ট করা হবে প্রশাসক-চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী গাজীপুরে কালীগঞ্জে অবৈধ মাটি খনন জরিমানা ২ লাখ টাকা নবীনগরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কালীগঞ্জে এলপি গ্যাস প্লান্টে সেনা অভিযান, জরিমানা ৩ লাখ টাকা প্রধানমন্ত্রীর এপিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ মৌলভীবাজারের যুবক গ্রেপ্তার

মাতৃভাষা দিবস উপলক্ষে মান্দায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

এম এ মজিদ নওগাঁ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০২:১৩:১৪ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১০৩ বার পড়া হয়েছে

ছবি: প্রতিদিনের পোস্ট

১২৮

নওগাঁর মান্দায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী
সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, মুক্তিযোদ্ধা প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় দিবসটি পালনে গৃহীত বিভিন্ন কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং সংশ্লিষ্টদের দায়িত্ব বণ্টন করা হয়।

সভায় জানানো হয়, ২০ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা ১ মিনিটে (২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে) উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচির সূচনা হবে। এছাড়া ২১ ফেব্রুয়ারি সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, প্রভাতফেরি, আলোচনা সভা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।

বক্তারা মহান ভাষা শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং নতুন প্রজন্মের মাঝে ভাষা আন্দোলনের চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, যথাযথ মর্যাদা ও শৃঙ্খলার সঙ্গে দিবসটি পালনে সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। তিনি সংশ্লিষ্ট সকলকে নির্ধারিত সময়ে কর্মসূচিতে অংশগ্রহণের অনুরোধ জানান।

এই নিউজটি শেয়ার করুন

মাতৃভাষা দিবস উপলক্ষে মান্দায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০২:১৩:১৪ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬