ঢাকা , সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নবীনগরে অবৈধ বালু সন্ত্রাসীদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ ৮

নবীনগর প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০১:৫৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৭ বার পড়া হয়েছে

ছবিঃ প্রতিদিনের পোস্ট

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দিতে গেলে বালু ব্যবসায়ীদের ছোড়া ছরা গুলিতে ৮ জন গ্রামবাসী গুলিবিদ্ধ হয়েছেন।

রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার পশ্চিম ইউনিয়নের চরলাপাং গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- ওই গ্রামের জশু মিয়া, নুরে আলম, ইব্রাহিম, শামসু মিয়া, আলিম মিয়া, নূরু মিয়া, সফর মিয়া ও নুরুল মিয়া।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নবীনগরের মেঘনা নদীতে ‘সামিউল ট্রেডার্স’ ইজারা নিয়ে বালু উত্তোলন করছে। তবে বালু উত্তোলনকারীরা নির্ধারিত সীমানা অতিক্রম করে অবৈধভাবে চরলাপাং গ্রাম এলাকায় বালু উত্তোলন করছিল। এতে ওই গ্রামের কৃষিজমিসহ আশপাশের এলাকা নদীভাঙনের ঝুঁকিতে পড়ে।

রোববার সকালে পুনরায় চরলাপাং গ্রামে বালু উত্তোলন করতে গেলে স্থানীয় গ্রামবাসী বাধা দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে পার্শ্ববর্তী নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মির্জাচর এলাকা থেকে স্পিডবোট যোগে আসা একদল বালু সন্ত্রাসী এলোপাতাড়ি ছরা গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই ৮ জন গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম প্রতিদিনের পোস্টকে জানান, বালু উত্তোলনে বাধা দেওয়াকে কেন্দ্র করে গ্রামবাসীর ওপর গুলির ঘটনা ঘটেছে। এতে ৮ জন গুলিবিদ্ধ হয়েছেন বলে খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

এই নিউজটি শেয়ার করুন

নবীনগরে অবৈধ বালু সন্ত্রাসীদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ ৮

প্রকাশের সময় : ০১:৫৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬