ঢাকা , সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নবীনগরে মানব কল্যাণ সংগঠনের উদ্যোগে ত্রাণ বিতরণ ও ইফতার মাহফিল

খন্দকার মোঃ আলমগীর হোসেন
  • প্রকাশের সময় : ০৮:৫১:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৭ বার পড়া হয়েছে

ছবি: প্রতিদিনের পোস্ট

১৫

খন্দকার মোঃ আলমগীর হোসেন, নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মিন্নত আলী, খোয়াজ আলী বাড়ি মানব কল্যাণ সংগঠনের উদ্যোগে হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ, ইফতার পার্টি এবং সংগঠনের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে পৌর এলাকার পশ্চিম পাড়া, ফতেহপুর রোডে অবস্থিত সংগঠনের কার্যালয় সংলগ্ন মাঠে ২৫০ জন মানুষের মাঝে ত্রাণ বিতরণ শেষে ৩০০ জনের জন্য ইফতারের আয়োজন করা হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা মো. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে এবং সিনিয়র সহ-সভাপতি খোরশেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— সহ-সভাপতি সুলাইমান মিয়া ও মো. পলাশ, শিক্ষা বিষয়ক সম্পাদক আমির হামজা, সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রাজিব, প্রচার সম্পাদক দুলাল মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ আহমেদ, খলিলুর রহমান সৈয়দ, কাওসার মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মিজানুর রহমান, সহ-সাংস্কৃতিক সম্পাদক সুলাইমান, উপদেষ্টা মো. ইউনুস, মো. শাহ আলম, আব্দুল রশিদ, মনির হোসেন (মাহমুদ আলী), সদস্য মো. আলিফ, জিহাদ, আওলাদসহ আরও অনেকেই।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীনগর পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাসিবুল হাদিস শাহিন, ধর্ম বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, পৌর যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান দুলাল, বিশিষ্ট ব্যবসায়ী বকুল, মিজানুর রহমান, হানিফ মিয়া, সমাজসেবক মো. মাজু মিয়া, তাজুল ইসলাম, আলমগীর হোসেন, জসিম উদ্দিন, কামাল মিয়া, দানেস মিয়া, আব্দুল মন্নাফ, খলিলুর রহমান, মো. ফরিদ মিয়াসহ আরও অসংখ্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই এই সংগঠনের মূল লক্ষ্য। মানবিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে সমাজের কল্যাণে কাজ করে যেতে তারা সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন। ভবিষ্যতেও মানব কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

সংগঠনের সভাপতি জাকির হোসেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, আমি প্রবাসে অবস্থান করলেও মন সবসময় আপনাদের সঙ্গেই আছে। আমাদের সংগঠনের মূল লক্ষ্য হলো অসহায়, দুঃস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। মানবিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে আমরা সমাজের কল্যাণে কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি।

প্রবাসে অবস্থানরত সাধারণ সম্পাদক মনির খান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হৃদয় আলম, সাংগঠনিক সম্পাদক আবুল লতিফ, অর্থ বিষয়ক সম্পাদক গোলাপ খান, সাংস্কৃতিক সম্পাদক সুলতান মিয়া, পরিকল্পনা বিষয়ক সম্পাদক সজীব, উপদেষ্টা বাদল মিয়া, রবিউল্লা, সুমন মিয়া, উসমান গনী ও হবি মিয়া বিশেষ ভিডিও বার্তায় জানান, সম্মিলিত প্রচেষ্টা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই একটি সুন্দর, মানবিক ও সহমর্মিতাপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব। এজন্য তারা সকলের দোয়া, সমর্থন ও আন্তরিক সহযোগিতা কামনা করেন।

এই নিউজটি শেয়ার করুন

নবীনগরে মানব কল্যাণ সংগঠনের উদ্যোগে ত্রাণ বিতরণ ও ইফতার মাহফিল

প্রকাশের সময় : ০৮:৫১:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬