ঢাকা , শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কালীগঞ্জে মেয়াদোত্তীর্ণ পানীয় বিক্রি, জরিমানা ৩০ হাজার

নিজস্ব প্রতিবেদক, মারুফ হাসান:
  • প্রকাশের সময় : ০৬:৪২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • / ২১ বার পড়া হয়েছে

ছবিঃ প্রতিদিনের পোস্ট

৩৫

গাজীপুরের কালীগঞ্জে মেয়াদ উত্তীর্ণ এনার্জি ড্রিংস সরবরাহার অভিযোগে এক সরবরাহকারীকে ত্রিশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (৫ মার্চ) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা এর অভিযানে উপজেলাদীন দোলানবাজার এলাকার সুমন ট্রেডার্স নামের সরবরাহ প্রতিষ্ঠানের কর্মী জসীমউদ্দীনকে  ৩০ হাজার টাকা জরিমানা করেন।

পুলিশ ও মোবাইল কোর্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সুমন ট্রেডার্সের ডেলিভারি ম্যান বক্তারপুর ইউনিয়নের আলাউদ্দির টেক বাজারের একটি দোকানে এনার্জি ড্রিংকস ‘স্পিড’ সরবরাহ করেন। পণ্য বুঝে নেওয়ার সময় দোকানি লক্ষ করেন, সরবরাহ করা সব পণ্যের মেয়াদ আগেই শেষ হয়ে গেছে। চলতি বছরের ৯ জানুয়ারি ওই পণ্যগুলোর মেয়াদ উত্তীর্ণ হয়। অথচ সাধারণত ২৫০ মিলিলিটারের ‘স্পিড’ এনার্জি ড্রিংকসের মেয়াদ উৎপাদনের তারিখ থেকে ১২ মাস পর্যন্ত থাকে। বিষয়টি জানার পর দোকানি সঙ্গে সঙ্গে উপজেলা প্রশাসনকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা নিশ্চিত করে এবং বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ করেন। পরে যাচাই-বাছাইয়ে দুই ধরনের পণ্য শনাক্ত করা হয়। জব্দ করা পণ্য যাচাইয়ের পর অভিযুক্ত পরিবেশক সুমন ট্রেডার্সের কর্মী জসীম উদ্দিনকে মোবাইল কোর্টে হাজির করা হলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ধারায় তাকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।

কালীগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শেখ কবির আর মাসুম বলেন, ‘উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ এনার্জি ড্রিংকস স্পিড জব্দ করা হয়। এর মধ্যে দুই ধরনের পণ্য শনাক্ত করা হয়েছে। অভিযুক্তকে মোবাইল কোর্টে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ৩০ হাজার টাকা জরিমানা করেন।’

এই নিউজটি শেয়ার করুন

কালীগঞ্জে মেয়াদোত্তীর্ণ পানীয় বিক্রি, জরিমানা ৩০ হাজার

প্রকাশের সময় : ০৬:৪২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬