ঢাকা , সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কালীগঞ্জ ডাকবাংলোকে সম্প্রসারণের মাধ্যমে ৪ তলা বিশিষ্ট করা হবে প্রশাসক-চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী গাজীপুরে কালীগঞ্জে অবৈধ মাটি খনন জরিমানা ২ লাখ টাকা নবীনগরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কালীগঞ্জে এলপি গ্যাস প্লান্টে সেনা অভিযান, জরিমানা ৩ লাখ টাকা প্রধানমন্ত্রীর এপিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ মৌলভীবাজারের যুবক গ্রেপ্তার গাজীপুরে গ্যাস সিলেন্ডার মজুদ জরিমানা ১ লাখ ৫০ হাজার কমলগঞ্জে প্রবাসীর অর্থায়নে ও এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমে কাঁচা সড়ক সংস্কার মৌলভীবাজারে বিএনপি নেতা নিখোঁজের পর মরদেহ উদ্ধার স্কুল, কলেজ ও মাদ্রাসা ম্যানেজমেন্ট ওয়েবসাইট সেবা দিচ্ছে থিমবিক্রয় ডটকম সংগঠনের জন্য ওয়েবসাইট সেবা দিচ্ছে থিমবিক্রয় ডটকম

মৌলভীবাজারে বিএনপি নেতা নিখোঁজের পর মরদেহ উদ্ধার

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০৫:৫৯:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
  • / ৭২ বার পড়া হয়েছে
৯১

মৌলভীবাজারে বিএনপি নেতা নিখোঁজের পর মরদেহ উদ্ধার

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজার সদর উপজেলায় সকালে নিখোঁজের পর রাতে শাহিন মিয়া (৫৫) নামে এক বিএনপি নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২রা এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার গয়ঘর এলাকার একটি খাল থেকে এই মরদেহটি উদ্ধার করা হয়।

শাহিন মিয়া সদর উপজেলার কামালপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি এবং রায়পুর গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, বৃহস্পতিবার সকাল থেকে শাহিন মিয়ার খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্য ও এলাকাবাসী বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি। রাতে গয়ঘর এলাকার একটি খালে স্থানীয়রা তাঁর মরদেহ ভাসতে দেখে। পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, শাহিন মিয়ার মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত চলমান রয়েছে।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

মৌলভীবাজারে বিএনপি নেতা নিখোঁজের পর মরদেহ উদ্ধার

প্রকাশের সময় : ০৫:৫৯:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬