ঢাকা
,
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিনড নেতৃবৃন্দের সিলেট জেলার খাসিয়া সম্প্রদায়ের সরকারের উচ্চপর্যায়ের সভা
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে গ্রামের পর গ্রাম প্লাবিত;কৃষকের কপালে ভাঁজ
শ্রীমঙ্গলে দা নিয়ে পুলিশের ওপর হামলা আসামি ছিনতাই
মুক্তার হত্যার বিচার দাবিতে মানববন্ধন
নবীনগরে ঘুষিতে দুধ ব্যবসায়ীর মৃত্যু
সংবাদ সম্মেলনের জেরে প্রবাসী নারীর ওপর হামলা
শ্রীমঙ্গলে কিশোর জুনায়েদ হত্যাকাণ্ডের মূল হোতাসহ গ্রেপ্তার-৫
নবীনগরে দখল-চাঁদাবাজির প্রতিবাদে সংবাদ সম্মেলন
কমলগঞ্জে ছুড়িকাঘাতে বৃদ্ধাকে হত্যা, ঘাতক আটক
শ্রীমঙ্গলে জ্বালানি তেল মজুদে দুই ব্যক্তিকে ৩০হাজার টাকা জরিমানা
আহত জুলাই যোদ্ধাদের উপহার প্রদান
প্রতিনিধির নাম
- প্রকাশের সময় : ০৩:১৭:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
- / ৩৭৬ বার পড়া হয়েছে
আহত জুলাই যোদ্ধাদের উপহার প্রদান
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়ায় জুলাই গণঅভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধাদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (২৫শে আগস্ট) বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে গেজেটভুক্ত ২৮জন আহত জুলাই যোদ্ধাদের মধ্যে উপস্থিত ২৬জনের হাতে এসব উপহার তুলে দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাকির হোসেন, কুলাউড়া থানার ওসি মো. ওমর ফারুক, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. রেদওয়ান খান, উপজেলা জামায়াতের নায়েবে আমির মো. জাকির হোসেন, এনসিপি নেতা নাহিদুর রহমান ও বৈষম্যবিরোধী ছাত্রনেতা শেখ বদরুল হোসেন রানা।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবু মাসুদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. জসিম উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নিবাস চন্দ্র পাল, সিনিয়র সাংবাদিক এম শাকিল রশীদ চৌধুরী, সাংবাদিক নাজমুল বারী সোহেল, মাহফুজ শাকিল, মহি উদ্দিন রিপন প্রমুখ। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী জামিল আহমেদ। পরে ইউএনও মহিউদ্দিনসহ অতিথিরা আহত জুলাই যোদ্ধাদের হাতে উপহার সামগ্রী তুলে দেন। উপহারের মধ্যে ছিলো পতাকা, ক্যালেন্ডার, গেঞ্জি, টুপি, ঘড়ি, ক্রেস্ট, ব্যাজ, উত্তরীয়, শ্রদ্ধা কার্ড ও পাটের ব্যাগ।
২৮জনের মধ্যে উপস্থিত হয় ২৬ জন যোদ্ধা উপহার গ্রহণ করেন। তারা হলেন- মো. রাদিউজ্জামান নাহিদ, শাহ আব্দুল্লাহ আমীম মাশরাফি, মো. নিজাম উদ্দিন, মো. আরমান নিয়া, নাহিদুর রহমান, মো. জাহিদুল ইসলাম ফেরদৌস, ফয়সাল আহমদ রনি, হোসনারা আক্তার, আবু শাওয়াল আল আদনান চৌধুরী, আতিফুর রহমান তারেক, জামিল আহমদ, আবু বক্কর মো. সিপন, রুহুল আমিন, ফয়ছল আহমদ, হাসান আল বান্না রাহি, মিনহাজুর রহমান লিমন, রায়হান মিয়া, ফুয়াদ হোসেন নওশাদ, মো. নুরুল শুভ, মো. শাহরিয়ার মো. জামিল, দেলওয়ার আহমদ সেলিম, শেখ মো. বদরুল ইসলাম রানা, আইরিন আক্তার জুলি, মো. রিয়াদ মাহমুদ রকি, মো. আরিফুল ইসলাম ও মো. আজমল আলী।
ট্যাগস :


























