ঢাকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

“নেতাকর্মীদের চাঙ্গা করতে দূর থেকে শব্দবোমা ছুড়ছেন: কাদের”

রিপু
  • প্রকাশের সময় : ০৩:১৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২
  • / ৪০৪ বার পড়া হয়েছে
৭২

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || নেতাকর্মীদের চাঙ্গা করতে দূর থেকে শব্দবোমা ছুড়ছেন: কাদের|

বিএনপির নেতৃত্বের সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নিরাপদ দূরত্বে থেকে নিজে বিলাসী জীবনযাপন করছেন, আর নেতাকর্মীদের চাঙ্গা করতে দূর থেকে শব্দবোমা ছুড়ছেন, স্বপ্ন দেখছেন ক্ষমতার ময়ূর সিংহাসনের।

মঙ্গলবার এক বিবৃতিতে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

তিনি বলেন, দেশের জনগণ আর পিছু ফিরে যেতে চায় না, বিএনপি তাদের দুর্নীতির বরপুত্র, হাওয়া ভবনের স্রষ্টা এবং দণ্ডিত পলাতক আসামি তারেক রহমানকে ক্ষমতায় দেখতে চায় না।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দেশে বর্তমানে গণতন্ত্রের কোনো সংকট নেই, সংকট বিএনপির মনস্তত্ত্বে।

তিনি বলেন, বিএনপি সবসময় তাদের বক্তব্যে কৃত্রিম সংকটের গন্ধ পায়। তারা স্বাধীনতা গেল বলে হা-হুতাশের রাজনীতি করে। বিএনপিকে এই সংকট থেকে উত্তরণে অপরাজনীতির কৌশল পরিহার করতে হবে।

তিনি আশা প্রকাশ করে বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ও গণতান্ত্রিক মূল্যবোধকে ধারণ করে বিএনপি সঠিক পথে ফিরে এলেই তা হবে দেশের রাজনীতির জন্য সহায়ক।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“নেতাকর্মীদের চাঙ্গা করতে দূর থেকে শব্দবোমা ছুড়ছেন: কাদের”

প্রকাশের সময় : ০৩:১৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২