ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান। কালীগঞ্জে কালভার্ট নির্মাণকাজে অনিয়মের অভিযোগ স্থানীয়দের গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে লংমার্চ, রংপুরে কঠোর বার্তা শফিকুর রহমানের শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে হেরোইনসহ আটক দুই চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসন-পৌরসভার বিশেষ অভিযান শিবগঞ্জে মশক নিধন দিবসে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ নিখোঁজের একদিন পর লালমাই পাহাড়ে অপ্রতিমের রক্তাক্ত লাশ প্রতিবেদন প্রকাশের পরই শুরু হলো সড়ক প্রশস্তকরণ কাজ ফোন নম্বর গোপন রেখেই চলবে হোয়াটসঅ্যাপ, মেটার নতুন ফিচার ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে সহজ ঋণ, জানুন আবেদনের নিয়ম

কালীগঞ্জের জামালপুরে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে, সেবা নিয়েছেন শতাধিক রোগী

মারুফ হাসান, নিজস্ব প্রতিবেদক
মারুফ হাসান, নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৬:৫১:০৫ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • / 178 বার পড়া হয়েছে

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর আদর্শপাড়ায় জামালপুর আদর্শপাড়া সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে বুধবার (৫ আগস্ট) বায়তুন নাজাত জামে মসজিদ প্রাঙ্গণে দিনব্যাপী একটি বিনামূল্যের মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় নিউ ল্যাবএইড হাসপাতালের সহযোগিতায় সকাল ১১টা থেকে শুরু হওয়া এ ক্যাম্পে শতাধিক নারী, পুরুষ ও শিশু বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা গ্রহণ করেন। ক্যাম্পে চিকিৎসাসেবা দেন নবজাতক, শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ ডাঃ মো. শামীম মিসির; কিডনি, মূত্রথলি, মূত্রনালি, প্রোস্টেট, পুরুষাঙ্গ ও অণ্ডকোষজনিত রোগ বিশেষজ্ঞ ডাঃ মো. শাহরিয়ার রহমান; মেডিসিন, ডায়াবেটিস ও পেইন মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ টি. এইচ. আদনান; মেডিসিন, গাইনি, প্রসূতি ও শিশুস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাঃ নাদিযা মাহবুব; মেডিসিন, অ্যাজমা, ডায়াবেটিস ও চর্মরোগ বিশেষজ্ঞ ডাঃ ফয়সাল আহমেদ; ডাঃ মো. তাওসিত আলম, ডাঃ মো. ইলিয়াস হোসেন এবং ডাঃ হুমায়ুন কবির। আয়োজকরা জানান, গ্রামীণ জনগোষ্ঠীর দোরগোড়ায় বিশেষজ্ঞ চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া, স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা সহজলভ্য করাই এ উদ্যোগের উদ্দেশ্য। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম নিয়মিত চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। স্থানীয়রা জানান, এমন আয়োজন নিয়মিত হলে প্রাথমিক পর্যায়েই অনেক রোগ শনাক্ত করে সময়মতো চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হবে।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

কালীগঞ্জের জামালপুরে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে, সেবা নিয়েছেন শতাধিক রোগী

প্রকাশের সময় : ০৬:৫১:০৫ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬