ঢাকা , রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কালীগঞ্জে মেম্বারের বাড়ি থেকে সাতটি গরু চুরি কালীগঞ্জে শুক্রবারে কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার , শনিবারে আরো একজনের মরদেহ উদ্ধার  কালীগঞ্জে জুয়া ও মাদকের বিরুদ্ধে স্থানীয়দের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজার জেলা যুবদলের আলোচনা চাঁপাইনবাবগঞ্জে অংশীদারদের না জানিয়ে ৩ আমগাছ বিক্রির অভিযোগ অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মাদক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া শ্রীমঙ্গলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা কুলাউড়ায় ডাকাতির ঘটনায় ২ জনসহ গ্রেপ্তার-৭ আমতলীতে মাদক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রেফতার কালীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু

কালীগঞ্জে মেম্বারের বাড়ি থেকে সাতটি গরু চুরি

মারুফ হাসান, নিজস্ব প্রতিবেদক
মারুফ হাসান, নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৪:৩১:৫৩ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • / 1 বার পড়া হয়েছে

গাজীপুরের কালীগঞ্জে মেম্বারের বাড়ি থেকে সাতটি গরু চুরির ঘটনা ঘটেছে।

রবিবার ( ১ নভেম্বর)আনুমানিক রাত ৪টার দিকে কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের কলাপাতুয়া গ্রামে আরমান মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুটি খামার থেকে মোট সাতটি গরু চুরি হয়েছে।

ভুক্তভোগী সাইফুল ইসলাম বলেন, গত রাতে তাঁর খামার থেকে পাঁচটি গরু চুরি হয়েছে। রাত ৩টার দিকে ঘুম থেকে উঠে তিনি গরুগুলো খামারে দেখতে পান। কিন্তু ভোরে আবার উঠে দেখেন, খামারে তাঁর কোনো গরু নেই।

অপর ভুক্তভোগী আরমান মেম্বার জানান, তাঁর খামার থেকেও দুটি গরু চুরি হয়েছে।

এলাকাবাসী জানান, গত ২০ বছরের মধ্যে এ এলাকায় এমন চুরির ঘটনা ঘটেনি। তাঁদের দাবি, এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম আরও জোরদার করতে হবে।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ করিম খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

কালীগঞ্জে মেম্বারের বাড়ি থেকে সাতটি গরু চুরি

প্রকাশের সময় : ০৪:৩১:৫৩ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬