ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কালীগঞ্জে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভাঙ্গা স্পোর্টিং ক্লাব টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে কালীগঞ্জে লক্ষ্মীপূজার মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা বাবলু মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ ছাত্র আরিফ ১৮ দিনেও মিলেনি সন্ধান বসুন্ধরা শুভ সংঘের বিভাগীয় সম্মেলনে সম্মানিত সাংবাদিক আসাদুজ্জামান প্রবাসীর স্ত্রীকে ভিডিওর ভয় দেখিয়ে টাকা আদায়, গ্রেপ্তার মাদরাসাশিক্ষক শাড়িকাণ্ডে তানজিন তিশার বিরুদ্ধে আরেক মামলা, তদন্তে সিআইডি বদরগঞ্জে ট্রেন দুর্ঘটনা, লাইনচ্যুত চার চাকা; কারণ অজানা অটোরিকশা চুরির অভিযোগে উত্তেজনা, গণপিটুনিতে প্রাণ গেল দুজনের ১৫ বছরের নিচে নো সোশ্যাল মিডিয়া! গ্রিসের ঐতিহাসিক আইন

কালীগঞ্জে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভাঙ্গা স্পোর্টিং ক্লাব

মারুফ হাসান, নিজস্ব প্রতিবেদক
মারুফ হাসান, নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৭:১৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • / 3 বার পড়া হয়েছে

গাজীপুরের কালীগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ভাঙ্গা স্পোর্টিং ক্লাব ২–১ গোলে ঘাটারচর ক্রীড়া চক্রকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় ।

মঙ্গলবার (২৭ অক্টোবর) কালীগঞ্জ উপজেলার জামালপুরের চুপাইর উচ্চ বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করে ময়মনসিংহের জামালপুরের ভাঙ্গা স্পোর্টিং ক্লাব ও ঢাকার কেরানীগঞ্জের ঘাটারচর ক্রীড়া চক্র ফুটবল একাদশ।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক এ কে এম ফজলুল হক মিলন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম এবং উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির মাস্টার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সদস্যসচিব খালেকুজ্জামান বাবলু। খেলার উদ্বোধন করেন বিশিষ্ট শিল্পপতি মো. হারুনুর রশিদ খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা আলী হোসেন।

টুর্নামেন্টে পৃষ্ঠপোষকতা করেন মোল্লা কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান ও প্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদক গোলজার  হোসেন মোল্লা।

টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলের জন্য ১ লাখ ৫০ হাজার টাকা এবং রানার্সআপ দলের জন্য ১ লাখ টাকা পুরস্কার নির্ধারণ করা হয়। এ সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ক্রীড়াপ্রেমীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

কালীগঞ্জে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভাঙ্গা স্পোর্টিং ক্লাব

প্রকাশের সময় : ০৭:১৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬